শিবু হাজরাকে গ্রেপ্তারের পরে সন্দেশখালিতে খুশির হাওয়া,৮ দিনের পিসি

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: শিবু হাজরা গ্রেফতারের খবর গ্রামের চাউর হতেই খুশির হাওয়া সন্দেশখালির বিভিন্ন প্রান্তে। কোথাও চলছে মিষ্টি বিলি, কোথাও চলছে একে অপরকে চা খাওয়ানোর পালা।আবার কোথাও চলছে আনন্দ উচ্ছ্বাস। শনিবার সন্ধ্যায় ন‍্যাজাট থানা এলাকা থেকে সন্দেশখালি ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করে পুলিশ। রবিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।

শিবপ্রসাদ গ্রেপ্তার হওয়ার পরেই খুশির হাওয়া বইছে সন্দেশখালি(Sandeshkhali) জুড়ে। সন্দেশখালির খুলনা, শিতুলিয়া, পাত্রপাড়া ও জেলিয়াখালি সহ একাধিক গ্রামে খুশির হাওয়া। মহিলারা যে যার মত রাস্তায় বেরিয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিচ্ছেন। একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন এবং তারা বলছেন দীর্ঘদিনের এই অত্যাচার বন্ধ হওয়ায় তারা স্বভাবতই খুশি। আজকের দিনটা তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারছেন। রাজ্য প্রশাসনকে অবশেষে করা পদক্ষেপ গ্রহণ করা জন্য ধন্যবাদ জানিয়েছেন সকলে।তবে তারা এটাও দাবি করেছেন শুধুমাত্র শিবু হাজরা নয় শেখ শাহাজানকেও(Sk. Sahazahan) এবার গ্রেফতার করতে হবে। তবেই শান্তি ফিরবে সন্দেশখালিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবপ্রসাদকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় তারা।

অন্যদিকে, শনিবার আদালতে পেশ করা হলে ঘটনায় ধৃত উত্তম সর্দারকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত(Bashirhat Court) । মোবাইল ফোনে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনা করে আমার স্বামীকে ফাঁসানো হয়েছে ।রাজনৈতিক ফায়দা তুলতে বিরোধীরা চক্রান্ত করছে। এদিকে,৩৭৬ ডি গণধর্ষণের মামলার পাশাপাশি ৩০৭ খুনের চেষ্টা এই দুটি মামলায় শিবু হাজরাকে রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়।শিবু প্রসাদ হাজরাকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ ।২৬ তারিখে রিটার্ন পেশ করার নির্দেশ।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি