সন্দেশখালির বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে কড়া নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেধখালি: সন্দেশখালির আন্দোলন শুক্রবার তৃতীয় দিনে পড়লো। এদিকে আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা অবিলম্বে রোখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে(DG Rajeev Kumar) কড়া নির্দেশ দিয়েছেন। এরপরই শুক্রবার দুপুর থেকে পুলিশ ও র‍্যাফ বাহিনী টোটো ও সাইকেল ভ্যানে করে গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রবেশ করতে শুরু করে। গত এক সপ্তাহ ধরে বিদ্বেষ জমছিল গ্রামবাসীদের মধ্যে।সেই বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটে বুধবার থেকে। যদিও গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী বহিরাগত মাওবাদীরা সেখানে প্রবেশ করে এবং নকশাল পন্থী নেতারা স্থানীয় সহজ সরল গ্রামবাসীদের নানাভাবে প্রশাসনের বিরুদ্ধে উগ্র করে তোলে।

শুক্রবার সকাল থেকে থমথমে বসিরহাটের(Bashirhat) সন্দেশখালি। এলাকায় বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে এবং এখনো পর্যন্ত থানা চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে । রাতে আন্দোলন বিক্ষোভ রেশ কিছুটা স্থিত হলেও দিনের আলো ফুটতেই সকাল থেকে ফের একে একে আদিবাসীরা জড়ো হন আন্দোলন করার জন্য। শয়ে শয়ে মহিলারা লাঠি ,ঝাঁটা হাতে নিয়ে সন্দেশখালি থানার(Sandeshkhali P.S.) সামনে জড়ো হন।যতক্ষন পর্যন্ত সন্দেশখালি ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা ও জেলা পরিষদের সদস্য উত্তম সরদারকে গ্রেফতার না করছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভরত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। গোয়েন্দারা দাবি করছে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মাওবাদী সংগঠন সহ নকশালপন্থী বিভিন্ন ছাত্র নেতারা। একই সঙ্গে বিরোধী দল হিসেবে বিজেপি ও সিপিএমের মদত রয়েছে যথেষ্ট।

অন্যদিকে, সন্দেশখালির সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার সহ ১১৭ জনের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তর চব্বিশ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা। তাকে খুনের চেষ্টা, আদিবাসীদের উস্কে আন্দোলন, বেআইনি জমায়েত করে অপরাধ সংগঠিত করা ও বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বের করে তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া, শান্ত সন্দেশখালিকে অশান্ত করতে পরিকল্পনা, বারবার মিছিল বিক্ষোভ করে পুলিশকে হেনস্থা করার বিরুদ্ধে অভিযোগ করেন শিবপ্রসাদ হাজরা। অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ উভয় পক্ষের মোট আটজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়েছে।ধৃতদের শুক্রবার বসিরহাট আদালতে(Bashirhat Court) হাজির করা হয়। তবে আন্দোলন কারীদের অভিযোগ শেখ শাজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতার করার বদলে পুলিশ তাদের সঙ্গে গোপন ডেরায় বসে মিটিং করছে। তাই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরো বৃদ্ধি পাচ্ছে। প্রশাসন অবশ্যই এসব অভিযোগের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছে।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি