আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

পাঁচদিন পর নিজের গ্রামেই শেষকৃত্য সম্পন্ন হল সৎপালের

নিজস্ব প্রতিনিধি: দার্জিলিং-এ শেষকৃত্য সম্পন্ন হল বিপিন রাওয়াতের দেহরক্ষী সৎপাল রাইয়ের। গত রবিবার দিল্লি থেকে শিলিগুড়ির বাগডোগরা হয়ে ব্যাঙডুবির সেনাছাউনিতে নিয়ে আসা হয় সৎপালের মরদেহ। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয় সৎপালকে। তারপরে সোমবার সকালেই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন সকাল ১০.৩০ মিনিট নাগাদ শেষকৃত্যের কাজ শুরু হয় সৎপালের। ১১.৩০ নাগাদ সেই কাজ সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াত সহ ১২ জনের। সেই কপ্টারেই বিপিন রাওয়াতের সঙ্গে ছিলেন দার্জিলিং-এর বাসিন্দা সৎপাল। বিপিন রাওয়াতের দেহরক্ষীর দায়িত্বে ছিলেন সৎপাল। তামিলনাড়ুর সেনা ছাউনি ওয়েলিংটনে যাওয়ার পথেই দুর্ঘটনা গ্রস্ত হয়ে পড়ে ভারতীয় সেনার অত্যাধুনিক কপ্টার। শনিবার দিল্লি সেনা হাসপাতালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সৎপলের দেহ শনাক্ত করা হয়। সেই শনাক্তকরনের কাজে নিয়ে যাওয়া হয় পরিবারের সদস্যদের। সেখান থেকেই রবিবার সকালে নিজের বাড়িতে কফিনবন্দি হয়ে ফেরেন সৎপাল।

গ্রামের ছেলের এইভাবে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সৎপালের শেষকৃত্যে হাজির হয়েছিলেন দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা ও শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান গৌতম দেব। মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উভয়েই। হাজির ছিলেন সৎপালের বাড়ির সকল সদস্য। এছাড়াও সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাজির ছিলেন সেনার কিছু সদস্য। চোখের জলে বিদায় নিলেন সৎপাল, সঙ্গে শোকাহত করে দিলেন তাকদা গ্রামের বাসিন্দাদের

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

‘মুখ রক্ষা করো ঠাকুর’, সকাল থেকেই মন্দিরে-মন্দিরে হত্যে বিজেপি প্রার্থীদের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ