Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘গণধোলাইয়ের ভয়ে বেপাত্তা বিজেপি বিধায়ক’, তোপ সায়ন্তিকার

২০২১ বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়াতে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল অভিনেত্রী সায়ন্তিকাকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়াতে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল অভিনেত্রী সায়ন্তিকাকে। কিন্তু নির্বাচনে হের যান। যদিও সায়ন্তিকাকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নির্দেশ দেয় বাঁকুড়াতে পড়ে থেকে সংগঠনের কাজ করতে। আর তাই বাঁকুড়া পুরভোটের আগে এলাকায় এলাকায় গিয়ে কাজ করছেন তৃণমূলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। করছেন প্রচার, খুঁজছেন কোথায় কোথায় ভুল হয়েছিল, কেন হারতে হয়েছিল সেই বিশ্লেষণও করছেন সায়ন্তিকা।

এরই মাঝে বাঁকুড়াতে প্রচার করতে গিয়ে বিজেপি বিধায়ককে আক্রমণ করেন সায়ন্তিকা। বাঁকুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত মঙ্গলবার মিছিল করেন তৃণমূল কর্মীরা। সেখান দিয়ে যাওয়ার সময় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে লক্ষ্য করে তৃণমূলের মিছিল থেকে চোর স্লোগান দেওয়া হয়। এই বিষয়ে সায়ন্তিকা জানান, ‘ওনাকে এখানে দেখা যায় না। ওনার নামে এখানে লোকজনে মিসিং ডায়েরি করে। উনি হয়ত গণধোলাইয়ের ভয়ে বেরোন না। বাঁকুড়ার মানুষের দায়িত্ব আমি নেব।’ পাশাপাশি সায়ন্তিকা জানান, ‘বিধানসভা ভোটে যে এলাকাগুলিতে পিছিয়ে আছি সেখানে প্রচারে জোর দিচ্ছি। খুঁজে বের করতে চাইছি কেন ওই এলাকাগুলিতে হেরেছিলাম। পরবর্তী ভোটে যাতে সমস্যা না হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ।’

এরই সঙ্গে রাজ্য সরকারের নানা প্রকল্পের রুপায়ন ঠিকঠাক হয়েছে কিনা খোঁজ নেন সায়ন্তিকা। গত বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দেখা গিয়েছে, ২৪ ওয়ার্ডের বাঁকুড়া পুরসভায় মাত্র ৯টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। বাকি ১৫টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বিজেপি। আসন্ন পুরভোট তার আগে কীভাবে সংগঠন ও প্রচারের মাধ্যমে এই পুরসভায় ভালো ফল করা যায় সেই দিকেই নজর দিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি