রানাঘাটে বাড়ি তৈরি করার মাটি খুঁড়তেই উঠে এল মানুষের কঙ্কাল

Share:

নিজস্ব প্রতিনিধি, নৈহাটি ও নদিয়া: বাড়ি করার মাটি খুঁড়তেই উঠে এল মানুষের কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর দয়ারপাড়ায়।জানা যায়, মঙ্গলবার রাজমিস্ত্রিরা ঘর করার জন্য গর্ত খুঁড়ছিলেন। তখনই গর্তের ভেতর থেকে উঠে আসে আস্ত একটি নর কঙ্কাল। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার(Ranaghat P.S.) পুলিশ। এরপর পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট থানায়।

তবে এলাকাবাসী সূত্রে যেটা খবর নদিয়ার পায়রাডাঙ্গা(Payradanga) এলাকার বাসিন্দা রিপন রায় নামে এক ব্যক্তি এই জায়গায় বাড়ি বানাচ্ছিলেন। তারই কাজ চলছিল। রাজমিস্ত্রিরা কঙ্কাল দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং চেঁচামেচি শুরু করলে এলাকাবাসী এসে সেই কঙ্কাল দেখে রানাঘাট থানায় খবর দেয় এবং পুলিশ এসে সেই কঙ্কাল উদ্ধার করে। তবে এই কঙ্কাল কোথা থেকে এলো কেনই বা এল তা নিয়ে এখন তদন্ত শুরু করেছে রানাঘাট থানার(Ranaghat P.S.) পুলিশ। ইতিমধ্যে ওই জমির মালিক রিপন রায়কে থানায় ডাকা হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর।

এই জমির পূর্ববর্তী মালিকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। ওই এলাকায় এই ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি(Naihati) বিধানসভা এলাকার কাঁপায় চোর সন্দেহে গণ পিটুনিতে মৃত সুরজ চৌধুরী। বয়স ২৭। ওই এলাকায় নির্মীয়মান একটি আবাসনে বেশ কিছু সামগ্রী চুরি করার সন্দেহে তাঁকে মারধর করে একটি নির্মিয়মান বিল্ডিং এর শ্রমিকরা। এই ঘটনায় জেটিয়া থানার পুলিশ তদন্তে নেমে ২০ জনকে গ্রেফতার করেছে।

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পরিচালক রাজা সেন, এখন কেমন আছেন?

নাবালিকাকে লাগাতার ধর্ষণ, স্ত্রীকে পুড়িয়ে খুনের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড বাদুড়িয়ার যুবকের

কর্মক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পদকে ভূষিত হলেন ২১ জন সিবিআই আধিকারিক

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী