হেডফোন কানে দিয়ে রেললাইন পারাপার, ট্রেনের ধাক্কায় মৃত্যু একাদশ শ্রেণীর পড়ুয়ার

মঙ্গলবার (১২ মে) বিকেলে রুমমেট এবং ভাইয়ের সঙ্গে বেলদা বাজারে ঘুরতে বেরিয়েছিল মৃত ছাত্রটি। সেখান থেকে ঘুরে বেলদা স্টেশন হয়ে মেসে ফিরছিল সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইকে সঙ্গে নিয়ে দুই বন্ধু মিলে বিকেলে ঘুরতে বেরিয়েছিল। কিন্তু সেই যাত্রাই যে শেষ যাত্রা হবে, তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি সে নিজেও। হেডফোন কানে দিয়ে রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনে। সূত্রের খবর, মঙ্গলবার (১২ মে) বিকেলে রুমমেট এবং ভাইয়ের সঙ্গে বেলদা বাজারে ঘুরতে বেরিয়েছিল মৃত ছাত্রটি। সেখান থেকে ঘুরে বেলদা স্টেশন হয়ে মেসে ফিরছিল সে। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পারাপার করতে গিয়েই ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল ছাত্রটির। এই ঘটনাকে ঘিরে আবারও হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের মতো অসাবধানতা এবং অসেচতনতার ছবি সামনে উঠে এল।

সূত্রের খবর, ছাত্রটি পশ্চিম মেদিনীপুরের বেলদার একটি স্বনামধন্য বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। পড়াশোনার জন্যে বন্ধুদের সঙ্গে মেসেই থাকত সে, তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের হলদিয়াতে। গতকাল অন্যান্য দিনের মতো সে বন্ধু ও ভাইয়ের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। ঘোরাঘুরি শেষে স্টেশন সংলগ্ন নিজের মেসে ফিরছিল। আপ লাইন বরাবর করতে কানে হেডফোন লাগানো অবস্থায় ফোনে কথা বলতে বলতে মেসের দিকে যাচ্ছিল। তখনই দ্রুতগতির একটি এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা মারে। আর ঘটনাস্থলেই ছাত্রটির মৃত্যু হয়। তাঁর ভাই জানিয়েছে, ঘটনার সময়ে ফোনে বাবার সঙ্গে কথা বলছিল নাবালক ছাত্রটি।

হেডফোন কানে লাগিয়ে ট্রেনলাইন বরাবর হাঁটছিল সে। অনেক ডাকাডাকিতেও সে শোনেনি। এমনকি ট্রেনের হর্নও তাঁর কান পর্যন্ত পৌঁছয়নি। তাতেই এই দুর্ঘটনা। রেলওয়ে পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে ছেলেটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ছেলেটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর সাধারণ মানুষের দাবি, এখানে বহু ছেলেমেয়ে কানে হেডফোন লাগিয়ে রেলগেটের নিচ দিয়ে মাথা গলিয়ে অসাবধানতাবশত রেললাইন পারাপার করে। আবার কেউ কেউ ট্রেনলাইন ধরে হেডফোন লাগানো অথবা ফোন হাতে নিয়ে যাতায়াত করে। তখনই দুর্ঘটনার সম্মুখীন হন তাঁরা।

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষা দফতরের

জুন মাস থেকেই রেশনে আটার বদলে পাবেন গম, ঘোষণা খাদ্যমন্ত্রীর

ভিন রাজ্যে আলু রপ্তানিতে রইল না কোনও বাধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ম্যানজারের বাড়িতে গুলির পর দিলজিৎকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

কানের লাল গালিচায় কঙ্কালসার ডেমি মুরকে দেখে হতবাক নেটমহল

‘দরকার হলে জেলে পাঠান, টাকা ফেরত চাইবেন না’, কান্নায় ভেঙে পড়লেন অযোগ্য চাকরিহারা

ভাইঝির বিয়ের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন গ্যাস সিলিন্ডার, সোজা ঠাঁই শ্রীঘরে

সমালোচনার ঝড় উঠতেই ব্যক্তিগত গণ‍ৎকারকে পদ থেকে সরিয়ে দিলেন বিজয়

বিধবা-বার্ধক্যদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন জানেন?

‘বিল্ডিং প্ল্যান না থাকলে বিদ্যুৎ সংযোগ বন্ধ,’ তিলজলায় অগ্নিকাণ্ডের পর নির্দেশ শুভেন্দুর

বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের মেনুতে মাছ-ভাত, উদ্যোক্তা প্রোটেম স্পিকার

বকেয়া বেতনের দাবিতে বাঁশবেড়িয়া পুরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের