নবপত্রিকা দিয়ে দুর্গা রূপে ত্রিনয়নী লক্ষ্মীপুজো

দেশ ভাগের পর রামগতির উত্তরসূরিরা পূর্ববঙ্গের ভিটেমাটি ছেড়ে ঝাড়গ্রামে চলে আসেন। সেই থেকে ঝাড়গ্রামেই এই পুজো অনুষ্ঠিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাটের পটুয়াদের তৈরি মাটির সরাতে আঁকা দুর্গা প্রতিমার ছবি। ওই সরাতেই দেবীর পায়ের নিচে আঁকা হয় লক্ষ্মীর মূর্তি। এভাবেই লক্ষ্মীপুজো হয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম(Jhargram) জেলার বাছুরডোবা(Bachurdoba) এলাকার সেনগুপ্ত(Sengupta Family) বাড়িতে। প্রায় তিনশো বছর ধরে প্রথা মেনে লক্ষ্মী পুজো(Laxhmi Puja) করে সেনগুপ্ত পরিবার। তাঁদের কথায়, সেনগুপ্ত পরিবারের আদি নিবাস ছিল পূর্ববঙ্গের ফরিদপুরের বান্ধব দৌলতপুর গ্রামে। শতাব্দী প্রাচীন এই পুজোর শুরু একচালার মৃন্ময়ী প্রতিমা দিয়ে। একই সঙ্গে নবপত্রিকা রেখে, মাটির সরাতে লক্ষ্মী পুজোও হতো। সেনগুপ্ত বাড়ির গৃহ কর্তা রামগতিবাবুর হাত ধরে এই পুজো বেশি পরিচিতি পায়। তবে দেশ ভাগের পর রামগতির উত্তরসূরিরা পূর্ববঙ্গের ভিটেমাটি ছেড়ে ঝাড়গ্রামে চলে আসেন। সেই থেকে ঝাড়গ্রামেই এই পুজো অনুষ্ঠিত হয়। দেশভাগে সেনগুপ্ত পরিবার ৭ পুরুষের ভিটেমাটি ছাড়লেও, তাঁদের ঐতিহ্যের পুজোকে তাঁরা ফেলতে পারেননি। তাই লক্ষ্মী পুজোর দিন প্রথা মেনে এখনও পুজো হয় ঝাড়গ্রামে।

শতাব্দী প্রাচীন এই পুজোতে বিশেষ কিছু উপকরণ লাগে। নবপত্রিকা অর্থাৎ কলাগাছের সঙ্গে বেল, হলুদ, কচু, জয়ন্তী,মান, দাড়িম, অশোক, ধান একত্রে নিয়ে সাদা অপরাজিত লতার সঙ্গে লাল পেড়ে শাড়ি পরিয়ে বধু রূপে সাজান হয় মা লক্ষ্মীকে। এখানে বাতিক্রমি বলতে, দুর্গা মায়ের মতো লক্ষ্মী পুজোতে নবপত্রিকার স্নান করানো হয় না। এছাড়াও পুজোতে বানিজ্য তরী সাজানোর রীতিও রয়েছে। কলাগাছের ছাল দিয়ে এই তরী নির্মাণ করা হয়। ওই বাণিজ্য তরীতে দেওয়া হয়, পঞ্চশস্য, সোনা, রুপো সহ পঞ্চরত্ন। কথিত রয়েছে পরিবারে মহিলারাই কেবল নবপত্রিকার শাড়ি ব্যবহার করতে পারবেন। এই ভাবেই বিশেষ কিছু নিয়ম মেনে লক্ষ্মী প্রতিমার পুজোর চল রয়েছে সেনগুপ্ত বাড়িতে। সেনগুপ্ত পরিবার আর ঝাড়গ্রামে থাকেন না। এখন সপরিবারে তাঁরা কলকাতাতে থাকেন। পরিবারের প্রবীণ সদস্যরাও মারা গিয়েছেন। স্বভাবতই এতে পুজোর জৌলুস খানিকটা হলেও কমেছে। তবে ঐতিহ্যের সঙ্গে পরিবারের পুজো ধরে রাখতে প্রতিবছর সেনগুপ্ত পরিবার কলকাতা থেকে ঝাড়গ্রামে আসেন।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং