২ দিনে একসঙ্গে সাত শিশুর মৃত্যু, শিরোনামে ফের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শিশু মৃত্যু নিয়ে ফের শিরোনামে উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল। গত ৪৮ ঘণ্টায় সেখানে প্রায় সাতটি শিশুর মৃত্যু হয়েছে। অসুস্থ বাচ্চা নিয়ে হাসপাতালে আসতেও ভয় পাচ্ছেন  এলাকার স্থানীয় বাসিন্দারা।  তবে হাসপাতাল দাবি করেছে, অপুষ্টির কারণে ভর্তি হওয়া শিশুরা প্রাণ হারিয়েছে।

বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক বিভাগ, এস এনসিইউ এবং পিকু বিভাগে মোট বেড রয়েছে ১৫০ টি। আর এসএনসিইউ বিভাগে ৬০টি বেডের মধ্যে ভর্তি প্রায় ৯৬ শিশু। এই নিয়ে হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অপুষ্টির জন্য এই হাসপাতালে রেফার করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের ওজন ৫০০ গ্রামের থেকে কম। এই ঘটনায় শিশুদের পুষ্টি নিয়ে বেশ চিন্তায় পড়েছেন চিকিৎসকেদের একাংশ।

এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ স্পষ্ট ভাবে জানি দিয়েছে,’ মুর্শিদাবাদ একটা বড় জেলা। এখানে একটাই মেডিক্যাল কলেজ রয়েছে। তাই স্বাভাবিকভাবে প্রতিদিন প্রচুর শিশুরা ভর্তি হয়। আর তারা যাতে সুস্থ হয়ে উঠতে পারে সেইজন্য যথাসাধ্য চেষ্টা চালান চিকিৎসকেরা।‘ বলা বাহুল্য, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শিশু মৃত্যুর ঘটনা প্রথম নয়। কয়েক মাস আগে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিনে ১০ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর ফের শিশু মৃত্যু নিয়ে শিরোনামে এল মেডিক্যাল কলেজের নাম।

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই