২১ দিন নিখোঁজ থাকার পর ফেসবুকে উদয় শাহজাহানের

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালির ঘটনার পর ২১ দিন কেটে গিয়েছে। এখনও নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে এরইমধ্যে হঠাৎ ফেসবুকে দেখা গেল সন্দেশখালির তৃণমূল নেতাকে। তাঁর নামে থাকা ফেসবুক পেজ থেকে আচমকা একটি পোস্ট করা হয়। ফেসবুকের সূত্র ধরে নিখোঁজ নেতার কাছে পৌঁছোনো যায় কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার সাধারণতন্ত্র দিবসের দিন নিজের ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন শেথ শাহজাহান। সেখানে একটি ছবি পোস্ট করা হয়েছে। জাতীয় পতাকা ছাড়া আর কিছুই নেই তাতে। পাশাপাশি কোনও কথাও লেখা নেই ছবির সঙ্গে। ফেসবুক পেজে শেখ শাহনাওয়াজের নামের পাশে উত্তর ২৪ পরগনা জেলা কর্মা্ধ্যক্ষের অফিসিয়াল পেজ সেই কথা বলা হয়েছে। ওই ফেসবুক পেজে বাকি যে সব পোস্ট রয়েছে, তা সবই শাহজাহানকেন্দ্রীক বলে জানা গিয়েছে। পেজটিতে মোট ফলোয়ারের সংখ্যা রয়েছে ২৩ হাজার। এর আগে গত ২ জানুয়ারি শেষ বার ওই ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছিল। দীর্ঘদিন পর এদিন ফের শাহজাহানের ফেসবুক পেজে পোস্ট দেখা গেল। ফেসবুক পেজটি ঘাঁটলে দেখা যাবে, এদিন শাহজাহানের করা পোস্টের প্রেক্ষিতে বেশ কয়েকজন কমেন্ট করেছেন। তবে সেইসব কমেন্টে তৃণমূল নেতার অবস্থানের কথা জানানো হয়নি। বরং কমেন্টে তৃণমূল নেতাকে শুভেচ্ছাবার্তা পাঠানো হয়েছে।

সাধারণত যেকোনও রাজনৈতিক নেতা ফেসবুক পেজ পরিচালনা করার জন্য অন্য কর্মীদের নিযুক্ত করে থাকেন। সেক্ষেত্রে শাহজাহান যদি ফেসবুক পেজ পরিচালনা নাও করেন, তাহলেও প্রশ্ন উঠছে, শাহজাহানের সম্মতি ছাড়া কী করে ফেসবুক পেজে পোস্ট করা হল। এছাড়া শাহজাহান যদি সম্মতি দিয়েও থাকেন, তাহলে কোথা থেকে বসে তিনি এই নির্দেশ দিয়েছিলেন, সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এসে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি