বদল ও বদলা দুটোই হবে, তৃণমূলকে স্পষ্ট হুংকার দিলেন শান্তনু ঠাকুর

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ উত্তর বিধানসভার বিধায়কের পর বদলার হুঁশিয়ারি বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের(Santanu Thakur) গলায়। “পৃথিবী গোল, আলচক্রের নিয়মে তৃণমূল একদিন বিরোধী দলে আসবে, তাদের আগামী দিন অন্ধকার হয়ে আসছে”, উত্তরবঙ্গে বিজেপি সাংসদ বিধায়কদের ওপর হামলা প্রসঙ্গে এমনই বক্তব্য রাখলেন শান্তনু বাবু।সোমবার বন্যা কবলিত উত্তরবঙ্গে গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ ও বিধায়ক। এরপর পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে। মঙ্গলবার আহত সাংসদ খগেন মুর্মুকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক বিজেপির বিধায়ক সাংসদদের ওপর হামলার ঘটনায় যখন রাজ্য রাজনীতি উত্তাল সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন।

মঙ্গলবার গাইঘাটা বিধানসভার(Gaighata Assembly) পাঁচপোতা বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা বিনিময় সহ বেশ কিছু সামাজিক কাজের আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। অনুষ্ঠানে বক্তব্য রাখতে দিয়ে শান্তনু ঠাকুর তৃণমূল কর্মীদের উদ্দেশ্য করে বলেন রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকা স্বাভাবিক, কিন্তু বিরোধী সাংসদ বিধায়কদের হ্যারেজমেন্ট করা উচিত নয়।

পৃথিবী গোল,কালের নিয়মে তৃণমূলকেও একদিন বিরোধী দলে আসতে হবে, সেদিন বদোল ও বদলা দুটোই হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) বিরুদ্ধে দ্বিচারিতা ও স্বৈরাচারিতার অভিযোগ তোলেন বনগাঁর সাংসদ।শান্তনু ঠাকুরের এই বক্তব্যের বিরোধিতা করে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন শান্তনু ঠাকুর বুঝেছে মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, তাই কিছু কুকথা বলে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করছে শান্তনু ঠাকুর। ২৬ এর ভোটে ওদের ভরাডুবি হবে।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২