শান্তিপুরে প্রকাশ্য রাস্তায় কাঠের উনুনে রান্না করে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ গৃহিণীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: রবিবার নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় ঘরের গৃহিণীরা রাস্তায় এসে প্রতীকী আন্দোলন হিসেবে রান্না করলেন কাঠের উনুনে।গ্যাসের মূল্য আকাশ ছোঁয়া! সম্প্রতি গৃহস্থলির ব্যবহারের গ্যাস সিলিন্ডার (Gas Cylindar)৬০ টাকা মূল্য বৃদ্ধি হয়ে পৌঁছে গিয়েছে হাজারের কোটায়। একই সাথে বাণিজ্যিক জ্বালানি গ্যাসের ক্ষেত্রেও পড়েছে থাবা।

অন্যদিকে, পেট্রোল ডিজেল এর মূল্য আকাশ ছোঁয়া হলে বিভিন্ন পরিবহন হয়ে আসা সামগ্রী সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাবে। এসআইআর আবহে কর্মক্ষেত্রে ঘাটতি হওয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষজন তাই দিশাহীন। বাংলার মুখ্যমন্ত্রী এবার সরব হয়েছেন ।তাদের নিয়েই ধর্না মঞ্চে দ্বিতীয় দিনে ঘোষণা করেছিলেন “গ্যাস নাই রান্না নাই” ।বিভিন্ন খাদ্য সামগ্রী এবং রান্নার উপকরণ নিয়ে সাধারণ মানুষকে বিশেষত মহিলাদের আন্দোলনে নামার ডাক দিয়েছিলেন।

রাজনৈতিক দলের ঝাণ্ডা পতাকা না থাকলেও মুখ্যমন্ত্রীর শুভাকাঙ্ক্ষী হিসেবে রবিবার নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর(Govindapur) এলাকায় ঘরের গৃহিণীরা রাস্তায় এসে প্রতীকী আন্দোলন হিসেবে রান্না করলেন কাঠের উনুনে। এলাকার মহিলা তৃণমূল নেতৃত্ব এবং জনপ্রতিনিধি এরা সেই আন্দোলনকে সমর্থন জানাতে পাশে দাঁড়ালেন। তাঁরা বলেন,মানুষের এই চরম সমস্যায় পাশে নেই কেন্দ্রীয় সরকার । তাই একের পর এক মূল্যবৃদ্ধি। আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের ফলেই নাকি এই দাম বৃদ্ধি বলে দাবি করেছিলেন বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব।

তাঁদের যুক্তি ছিল তবে তা সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি হতে দেবেন না ভারত সরকার। যথেষ্ট পরিমাণে রান্নার জ্বালানি পেট্রোল ডিজেল রয়েছে। তবে গৃহিণীদের কথা অনুযায়ী শুধুমাত্র বলার জন্য বলা বাস্তবে ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে এই দুর্মূল্যের বাজারে জ্বালানি হিসাবে অগ্নি মূল্য গ্যাস কেনার অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।তাই সাধারণ মানুষকে জানাতেই রবিবার এই প্রতিকী আন্দোলন ঘর থেকে বেরিয়ে এসেছে প্রকাশ্য রাস্তায়।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর