ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: পরিবেশকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ নদিয়া জেলার শান্তিপুর থানার। এবার থানা চত্বর থেকে শুরু করে সমস্ত জায়গাতে জঞ্জাল পরিষ্কার এবং থানাকে পরিবেশবান্ধব গড়ে তুলতে সেবা দান কর্মসূচি পালন পুলিশ আধিকারিকদের। শান্তিপুর থানার পুলিশ সূত্রে খবর, প্রতি রবিবার এই সেবা দান করা হচ্ছে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে। একদিকে যেমন বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে, সে কারণে থানা এলাকায় বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা সহ জঙ্গলে গজিয়ে ওঠে যে সকল গাছ গাছালি সেই জায়গাগুলিকে পুলিশ আধিকারিকরা নিজেই পরিষ্কার-পরিচ্ছন্ন করলেন।

ব্লিচিং পাউডার ছড়িয়ে জীবাণুমুক্ত করারও কাজ করলেন তাঁরা। রবিবার শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ মণ্ডল এবং সিআই শান্তিপুর কাজল বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সকলে মিলে থানা চত্বর পরিষ্কারের  পাশাপাশি সমাজকে জঞ্জাল মুক্ত করার বিশেষ আহ্বান জানান। সকাল থেকে থানা চত্বরের ভেতরে বিভিন্ন অপরাধে আটক মোটরসাইকেলগুলিকে প্রথম সরিয়ে ফেলা হয়। বিভিন্ন থানা চত্বরে একাধিক মামলায় যে সকল গাড়ি ও মোটরসাইকেলগুলি দীর্ঘদিন ধরে রাখা থাকে, সেগুলিতে আবর্জনা স্তূপ জমে ডেঙ্গু মশার জন্ম হয়। তাই বর্ষা দোরগোড়ায়। পুরোপুরি বর্ষা আসার আগে তাই থানা চত্বরে এই ধরনের আবর্জনা সরাতে তৎপর হয়ে উঠেছে শান্তিপুর থানা(Shantipur P.S.)।

জঞ্জাল সাফ (Garbage Cleaning )করার পাশাপাশি চলছে পরিবেশ রক্ষা করতে জোর কদমে পরিষ্কারের পালা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত থানার উদ্যোগে থানা চত্বরকে পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। জঞ্জাল সরিয়ে ব্লিচিং পাউডার দিয়ে থানা প্রাঙ্গণকে পরিষ্কার করা হয় সেই থানার আইসি’র বিশেষ উদ্যোগে। রবিবার শান্তিপুর থানা সেই পথে হেঁটে পরিবেশ রক্ষা করতে সকাল থেকে ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং নিয়ে নামল জঞ্জাল সাফাইয়ের উদ্দেশ্য।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা