চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি খোয়ালেন যুবক, ‘ব্ল্যাকমেল’-এর শিকার খোদ সংস্থাতেই

Share:

নিজস্ব প্রতিনিধি: দাম মাত্র ৪০ টাকা। কাজের ফাঁকে একটা চকোলেট খেয়ে নিলে মন্দ হয় না ভেবেছিল। কিন্তু সেই চকোলেট খাওয়াই কাল হল শিলিগুড়ির এক যুবকের। অভিযোগ, চকোলেট খাওয়ার জন্য চাকরি তো গেলই, তার উপর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাওয়া হল ১০ হাজার টাকা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হলেন ২১ বছরের ওই ডেলিভারির কর্মী।

জানা গিয়েছে, শিলিগুড়ির এসএফ রোডে একটি অনলাইন ডেলিভারি সংস্থার স্টোরে কাজ করতেন শিবমন্দিরের বাসিন্দা ওই যুবক। তার দাবি, কাজের ফাঁকে না বুঝেই ৪০ টাকা দামের একটি চকোলেট খেয়ে ফেলেছিলেন তিনি। পরে গত মাসে বেতন দেওয়ার পরই তার চাকরি চলে যায় বলে অভিযোগ। যুবকের অভিযোগ, চাকরি চলে যাওয়ার দিনই তাঁকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন তাঁকে ঘিরে ধরেন এবং চকোলেট খাওয়ার ভিডিও দেখানো হয়। এরপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ। টাকা না দিলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে তাঁকে ভয় দেখানো হয়েছিল বলেও দাবি যুবকের। তারপরেই শিলিগুড়ির পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান ওই যুবক। পাশাপাশি দার্জিলিং জেলা লেবার কমিশনেও অভিযোগ দায়ের করেছেন তিনি। 

আরও পড়ুন: সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

যুবকের বাবার দাবি, তার ছেলে কলেজে পড়াশোনা করেন। নিজের হাতখরচ জোগাড় করার জন্যই ওই সংস্থায় কাজ করছিলেন। ৪০ টাকার চকোলেট খাওয়ার কথা ছেলে স্বীকার করেছেন ঠিকই, কিন্তু সেই কারণে তার কাছ থেকে জোর করে ১০ হাজার টাকা চাওয়া হয়েছিল বলে অভিযোগ বাবার। এমনকি ছেলেকে একটি ঘরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। পরে পুলিশের হস্তক্ষেপে অবশ্য ওই যুবককে আর ১০ হাজার টাকা দিতে হয়নি বলে জানা গিয়েছে। তবে টাকা চাওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে সংস্থা কর্তৃপক্ষ।

সরকারি নথি পাচারের অভিযোগে সিন্টার অফিসে পুনম-উপাসনার মধ্যে চুলোচুলি, ধমক পুলিশের

একঘেয়ে খাবারে বিরক্তি? বানিয়ে নিন স্পেশাল ‘তাওয়া মটর পোলাও’

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

গণেশ চতুর্থীতে বানান বাপ্পার প্রিয় ভোগ! রইল মোদকের সহজ রেসিপি

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

রক্ত লাগানো সরঞ্জাম দিয়েই ছেলের চিকিৎসা, হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন হতভাগ্য বাবা

অপারেশনের সময় ডাক্তাররা নীল-সবুজ পোশাক পরেন কেন? জানুন আসল কারণ

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের