বিধানসভা ভোটের আগে নাম বদল হচ্ছে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বামফ্রন্ট সরকারের জমানায় শহরের একাধিক মোড়ের নাম বদলানো হয়েছিল। যেমন এয়ারভিউ মোড়ের নাম রাখা হয় মহাত্মা গান্ধি মোড়। জলপাই মোড়ের নাম রাখা হয় বিবাদী মোড়। ভেনাস মোড়ের নাম রাখা হয় সফদর হাসমি চক। এবার নাম বদল হতে চলেছে বাঘাযতীন পার্কের। উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত কথা— ‘হোয়াটস ইন অ্য নেম।’ অর্থাৎ নামে কী আসে যায়। তবে বাঘাযতীন পার্কের নাম বহল নিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিলিগুড়িতে। কারণ এটি শুধুই একটি পার্ক নয়, বরং এই পার্ক শিলিগুড়িবাসীর কাছে ল্যান্ডমার্কও বটে। যদি নাম বদল হয় তাহলেও এটিই ল্যান্ডমার্ক থেকে যাবে।

এদিকে শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চলাকালীন শিলিগুড়ির এক বাসিন্দা মেয়র গৌতম দেবকে প্রস্তাব দেন, ‘বাঘা যতীন পার্ক’–এর নাম বদলে ‘বাঘা যতীন উদ্যান’ করা হোক। কারণ হিসাবে তাঁর ব্যাখ্যা, এই পার্কটিকে সংক্ষিপ্ত করে ডাকায় একটি রাজনৈতিক দল বাড়তি লাভ পেয়ে যাচ্ছে। এই কথা শুনে হেসে ফেলেন শিলিগুড়ির মেয়র। তবে ওই বাসিন্দার মন রেখেছেন। খালি হাতে ফেরাননি। আর সেই কথা শুনে খুশি ওই নাগরিকও। গোটা শহর এই অনুষ্ঠানটির সাক্ষী থেকেছে। তাই নাগরিকের প্রস্তাব এবং মেয়রের কাজ দুটোই দেখেছেন সকলে। আর তাতেই খুশি সবাই।

অন্যদিকে শিলিগুড়ি পুরসভা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে বাঘাযতীন পার্ক। এই শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৌস্তভ কর্মকার ‘টক টু মেয়র’–এ ফোন করে মেয়রকে বলেন, ‘বাঘা যতীন পার্কের নাম ছোট করে বিজেপি বলা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। কারণ এতে একটি বাঘা যতীন পার্কের নাম বদলে বাঘা যতীন উদ্যান করা হোক।’ এখানে দিনভর আড্ডা দেয় প্রবীণ থেকে নবীন সকলেই। আবার প্রাতঃভ্রমণ করতে দেখা যায় এখানের নাগরিকদের। এখানে আগে লাফিং ক্লাব চলতো। এখন তা না হলেও এটি শিলিগুড়ি পুরসভার নিজস্ব মাঠ। বিভিন্ন রাজনৈতিক দল তাদের সভা–সমাবেশ এখানে করে থাকে।

এছাড়া বাম আমলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই এখানে সভা করে গিয়েছেন। এবার সেই পার্কের নাম বদল করতে চলেছে শিলিগুড়ি পৌরসভা। সন্ধ্যে হলেই যেখানে ঢল নামে যুব সমাজের। চলে রাত পর্যন্ত জমিয়ে আড্ডা, গল্প। সকলের মুখে একটাই ঠিকানা, ‘‌বিজেপি’‌তে আয়। দেখা হবে। আড্ডা হবে।’‌ এবার সেই জায়গার নাম বদল করার প্রস্তাব পৌরসভায় এসেছে বলেই জানিয়েছেন শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব। যদিও এই নিয়ে বিজেপির অভিযোগ, রাজনৈতিক কারণে বদল করা হচ্ছে নাম। তাতে আমল দিতে নারাজ তৃণমূল পরিচালিত পুরবোর্ড।

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস