বিহারে গাঁজা পাচারের আগেই জালে পাচারকারী, শিলিগুড়িতে ফের বড় সাফল্য পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার থেকে বিহারে গাঁজা পাচারের চেষ্টায় ফের এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় ধরা পড়েছে অভিযুক্ত। ধৃত যুবকের নাম নিখিল কুমার। তিনি বিহারের বাসিন্দা বলে সূত্রের খবর।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালায় প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি জংশন বাস টার্মিনাস এলাকায় এক যুবক বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বিহারগামী বাসে ওঠার অপেক্ষায় রয়েছেন সেই খবরে সত্যতা যাচাই করতে পুলিশ ওই এলাকায় নজরদারি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় নিখিল কুমারকে। এরপর তাকে আটক করে তল্লাশি চালানো হলে তার সঙ্গে থাকা তিনটি ব্যাগ থেকে মোট ২২ কেজি গাঁজা উদ্ধার হয়।

আরও পড়ুন: ক্যানসার চিকিৎসায় আর যেতে হবে না কলকাতা, মুর্শিদাবাদেই মিলবে বিশ্বমানের পরিষেবা, দুশ্চিন্তা কমল হাজার পরিবারের

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, কোচবিহার থেকে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে তা বিহারে পাচারের পরিকল্পনা ছিল অভিযুক্তের। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা পুলিশের। ধৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান চালিয়ে এই ধরনের অপরাধ দমন করা হবে। ধৃত নিখিল কুমারকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। আদালতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে পুলিশ, যাতে পুরো পাচারচক্রের নেপথ্যের তথ্য উঠে আসে।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের