‘উজ্জ্বল কন্যাশ্রী’ সম্মানে ভূষিত নদিয়ার বিথীকা নিজেই নাবালিকা বয়সে বিয়ে করল

Share:

নিজস্ব প্রতিনিধি , নদিয়া: ১৬ বছরের নাবালিকাকে পাত্রস্থ করতে চেয়েছিল পরিবার, নিজের বিয়ে আটকে উজ্জ্বল কন্যাশ্রী পুরস্কার পায় আমঝুপির বিথীকা । নদিয়ার ভীমপুরের সীমান্ত লাগোয়া শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী বিথীকা প্রামানিক(Bithika Pramanick) । তার বয়স মাত্র ১৭ বছর । বাড়ি ভীমপুর থানার আমঝুপি এলাকায় । স্কুল জীবনের চার দেয়ালের গণ্ডির বাইরের দুনিয়া তখন তার কাছে ঝাপসা । অথচ তার আগেই নাবালিকা বিথিকাকে সংসার জীবনে ঢুকিয়ে দিতে তৎপর হয়েছিল পরিবারে লোকজন । সে জানে না বিবাহ কি । তবে বীথিকা পড়াশোনায় খুব একটা ভালো না হলেও বিদ্যালয়ের পঠন-পাঠনের দিকে নজর ছিল তার। ক্লাসে‌ শিক্ষক শিক্ষিকাদের কাছে জানতে পেরেছে অল্প বয়সে বিয়ে করলে তাদের কি কি ক্ষতি হতে পারে । অজানাকে জানা, অচেনাকে চেনা ,বাইরে ঝাপসা দুনিয়ার আলো খোঁজার কৌতূহল তখন তার মধ্যে ফুলের কুড়ি হয়ে সবে ফুটছে ।

বিয়ে হলে সেই ফুলের কুড়ি যে অসময়ে ঝরে পড়বে তা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ক্লাসের শিক্ষার মধ্যে দিয়ে উপলব্ধি করেছিল বছর সতেরোর এই ছাত্রী । স্কুলের পঠন-পাঠন থেকেই উঠেছে তার মধ্যে প্রতিবাদের ভাষা। প্রতিবাদ স্বরূপ নিজের বিয়েটা মেনে নিতে পারেনি সে । শেষ পর্যন্ত পরিবারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে । নিজের হাতেই নিজের বিয়ে ভেঙে বীরত্বের নজির গড়ে । প্রতিবাদী ছাত্রীর সেই লড়াইকে কুর্নিশ জানিয়েছে, রাজ্য সরকার । সেই জন্য সরকারের পক্ষ থেকে ‘উজ্জ্বল কন্যাশ্রী’ সম্মানে ভূষিত করা হয়েছে শিমুলিয়া উচ্চ বিদ্যালয়েরএই প্রতিবাদী ছাত্রীকে । কলকাতার রবীন্দ্রভবনে ১৪ই আগস্ট ২০২৪ একাদশতম কন্যাশ্রী দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের(Goverment Of Westbengal) সরকারি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এই সম্মান তাকে দেয় । সেই সঙ্গে উপহারস্বরূপ পাঁচ হাজার টাকাও দেওয়া হয়েছে ।যা আগামী দিনে নাবালিকার বিবাহের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে যাওয়ার জেদকে আরো বাড়িয়ে দিয়েছিল এই ছাত্রীকে । জানা গিয়েছে, নাবালিকার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় । তার বাবা রাজু প্রামানিক শিমুলিয়া বাজারের একটি সেলুনে কাজ করে কোন রকমে তিন মেয়ে স্বামী স্ত্রী কে নিয়ে সংসার চালান । অসময়ে মেয়েকে বিয়ে দেওয়ার সিদ্ধান্তের বড় কারণ হলো আর্থিক দুরবস্থা । সেপ্টেম্বর মাসেই বিথীকার বিয়ে হওয়ার কথা ছিল । প্রথমদিকে বাড়িতে প্রকাশ্যে আপত্তি জানাতে পারেনি সে ।

স্কুলে গিয়ে বান্ধবীদেরকে ব্যাপারটা জানায় এবং কান্নাকাটি করলে বিথীকার বান্ধবীরা স্কুলের শিক্ষিকা মুন্ডি মণ্ডলকে সমস্ত ঘটনা জানায় । ছাত্রীদের মুখে সমস্ত কথা শুনে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় শিক্ষিকা। এরপর বিদ্যালয়ের শিক্ষিকারা এবং ছাত্রীরা দলবদ্ধভাবে বিথীকার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে বিয়ে বন্ধ করার অনুরোধ করেন । বাবা মাও শিক্ষিকার ডাকে সাড়া দেন । শিক্ষিকারা বিথীকার বক্তব্য পরিবারকে বুঝিয়ে সুজিয়ে বিয়ে বন্ধ করার কথা স্বীকার করিয়ে নেন । এমনকি সমস্ত বয়ান মোবাইলে রেকর্ডিং করে স্কুলের শিক্ষিকারা প্রধান শিক্ষককে জমা দেন । পরিবারের লোকজন বাধ্য হয়ে বিথীকার বিয়ে বন্ধ করে দেয় । বিদ্যালয়ের শিক্ষিকা মুন্নি মন্ডল বলেন, সাধারণত কোন নাবালিকা এসে নিজের বিয়ের আটকানোর কথা সচারাচর বলে না । এটা অবশ্যই ওই নাবালিকার সাহসিকতার নিদর্শন । বিদ্যালয়ের পক্ষ থেকে চাপরা ব্লকের বিডিও অফিসে এবং জেলায় সমস্ত ঘটনা লিখিত আকার জানানো হয় । যার ফলস্বরুপ রাজ্য সরকার সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করে । বিদ্যালয়ের ছাত্রীর সাহসিকতার জন্য স্কুল গর্বিত হয়। শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ময় ঘোষ বিথীকাকে বলেন তোমার কাজের ফলস্বরূপ সরকারের পক্ষ থেকে তোমাকে কয়েকদিনের মধ্যেই বীরাঙ্গনার নগদ পুরস্কার দেবে । তোমার পুরস্কারে তুমি যেমন লাভবান হবে তেমনি বিদ্যালয় গর্বিত হবে । দুঃখের বিষয় প্রধান শিক্ষকের সমস্ত আশা চূর্ণ হয়ে যায় নিমেষেই। কারণ বিথীকা নিজে বিয়ে করে নেওয়ায় এই পুরস্কার থেকে নিজে যেমন বঞ্চিত হল তেমনি স্কুলের মান সম্মান নষ্ট হল ।

গত বৃহস্পতিবার যখন একই ধরনের কাজের জন্য নদিয়ার এক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বীরাঙ্গনা পুরস্কার পেয়েছেন সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের কাছে যখন আনন্দ উৎসব তখন শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মুখে যেন শোকের ছায়া । প্রধান শিক্ষকের কালো চশমার চোখের কোন দিয়ে অনবরত অশ্রু ঝরে পড়ে ফর্সা মুখে যেন আতঙ্কের ছাপ । কথা বলতে গিয়ে গলা জেন এঁটে ধরছে কথা বলতে গিয়ে গলার স্বর বেরোচ্ছে না । এই আঘাত তিনি মন থেকে মেনে নিতে পারছেন না । আবার তিনি এমন একজন প্রধান শিক্ষক এ ঘটনা চেপেও রাখতে পারছেন না । এইজন্য তিনি তড়িঘড়ি স্কুল ম্যানেজিং কমিটির মিটিং ডেকে এই ব্যাপারটা উত্থাপন করেছেন । এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোদাবক্স মন্ডল বলেন বিথীকা যে কাজ করেছে ক্ষমার অযোগ্য । আমরা আইনতঃ ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে শিক্ষা দপ্তরে অনুরোধ জানাবো । পাশাপাশি তিনি বলেন ওই সম্মান রাখার নৈতিক অধিকার ওর নেই । ওর উচিত অবিলম্বে সরকারি সম্মান ফেরত দেওয়া । বিথীকার বাবা, রাজু প্রামানিক বলেন মেয়ে এবছর টেস্ট পরীক্ষা দেয়নি । ও বাড়ির অমতে বিয়ে করে পালিয়েছে । লজ্জায় আমার মাথায় হেট হয়েছে আমি বিদ্যালয় পর্যন্ত মুখ দেখাতে পারছিনা । পাশাপাশি তিনি বলেন এর আগে আমাকে নাবালিকার বিয়ে দিয়ে দিচ্ছে বলে যে কান্ড ঘটিয়ে সাহসিকতার পুরস্কার নিয়েছিল সেই নাবালিকা মেয়েই নিজের ইচ্ছায় বিয়ে করে আমার মুখের চুন কালি দিল । যে নাবালিকা বলে নিজের বিয়ে রুখে দেওয়ার জন্য মন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছে সেই নাবালিকায় আবার পালিয়ে বিয়ে করেছে । আমি বলব বাবা হিসাবে এটা অন্যায় ও অপরাধ । আমি চাই ও যে কাজ করেছে তার শাস্তি হোক, ও সরকার থেকে যে পুরস্কার পেয়েছে সেটা সরকারকে ফিরিয়ে দেওয়া হোক । আজ মাধ্যমিকের ফরম ফিলাপ করার কথা থাকলেও বিথীকা ফরম ফিলাপ করেনি । মাধ্যমিকের ফরম ফিলাপ করতে যাওয়ার সমস্ত ছাত্রীদের প্রধান শিক্ষক জ্যোতির্ময় ঘোষ বলেন, তোদের জন্য আমরা সমস্ত কিছু করার পরেও তোদের বান্ধবী আজ নিজে তো পুরস্কার থেকে বঞ্চিত হলোই এমনকি আমাদের স্কুলের মান সম্মান নষ্ট করল । তোরা ভালোভাবে মাধ্যমিক পরীক্ষা দে কোনরকম অন্যায় কাজ করে স্কুলের মুখে কালি মাখাস না এটাই তোদের কাছে আমার দাবি ।প্রধান শিক্ষকের মুখে এই কথা শুনে বিথীকার বান্ধবী সৈয়নী সাহা বলে, সাহসিকতা দেখিয়ে যে পুরস্কার সরকার থেকেও নিয়েছিল বিথীকা যার জন্য বিদ্যালয়ের সম্মান অর্জন করেছিল , আজ সেই কাজের অমর্যাদা করে বিদ্যালয়ের মান সম্মান নষ্ট করেছে । সৈয়নী আরো বলে তুই যদি এই কাজই করবি তাহলে কি দরকার ছিল সেদিন আমাদেরকেও স্কুলের শিক্ষিকাদের নিয়ে গিয়ে বিয়ে বন্ধ করে সাহসিকতা দেখিয়ে সরকার থেকে পুরস্কার নেওয়ার । আমরা চাই ওই পুরস্কার ফিরিয়ে দিক । ওই পুরস্কার পাওয়ার উপযুক্ত নয় ও । বিদ্যালয়ের দিদিমণি মুন্নি মন্ডল বলেন ভাবতে খুব অবাক লাগছে, আমরা সেদিন ওর কথা শুনে ওর পরিবারকে গিয়ে বিয়েটা আটকে ছিলাম । এখন সেই কাজ করে ওই স্কুলের মুখ কলঙ্কিত করেছে । বিদ্যালয়ের আরেক শিক্ষিকা চন্দনা মন্ডল বলেন ও যে কাজ করেছে তাতে ওর সাজা পাওয়া উচিত যদি তা না হয় অন্যান্য ছাত্রীরাও এই ধরনের কাজ করার উৎসাহ পাবে । সরকারের উচিত ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যা দেখে পরবর্তীতে কোন মেয়ে এই ধরনের কাজ করতে সাহস পাবে না । বিদ্যালয়ে যখন দিদির বান্ধবীরা সবাই একত্রিত ভাবে এই ঘটনার প্রতিবাদ করছেন তখন বিথীকার বোন শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী যুথিকা প্রামানিক বলেন দিদির ভুলের জন্য বিদ্যালয়ের মান সম্মান নষ্ট হয়েছে ।এই ঘটনা শুনে দিদির প্রতি রাগে ক্ষোবে চোখের জল ধরে রাখতে পারেনি । ছলছল চোখে যুথিকাকে বলতে শোনা যায় দিদি ঠিক কাজ করেনি । তবে বুদ্ধিজীবীদের একাংশের বক্তব্য সরকার পুরস্কার দিয়েই দায় সারা করে । সরকারের উচিত যাদেরকে পুরস্কৃত করে তাদের পরবর্তীতে খোঁজখবর নেওয়া তারা কি আদৌ সেই পুরস্কারের মর্যাদা দিচ্ছে । পাশাপাশি স্কুল গুলোকেও দায়িত্ব নিতে হবে । প্রয়োজনে এ ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করতে হবে । পাশাপাশি তারা আরো বলেন এ ধরনের যারা কাণ্ড ঘটায় তাদের কাছ থেকে শুধু পুরস্কার ফিরিয়ে নিলেই চলবে না তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে । এখন দেখার বিষয় সরকার কি এই কঠোর পদক্ষেপ নিতে পারবে । সময় বলবে আমরাও তার অপেক্ষায় থাকলাম ।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর