SIR হিয়ারিংয়ে নাম বাতিল? কী করবেন? জানাল নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হতে চলেছে SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা। ইতিমধ্যেই শুনানির প্রক্রিয়া শেষ হয়েছে। তবে এখনও বহু ভোটারের মনে সংশয় রয়েছে- শুনানিতে নথি ঠিকমতো যাচাই না হলে কি স্থায়ীভাবে ভোটাধিকার হারাতে হবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও ভোটারের নাম হঠাৎ করে কেটে দেওয়া হয় না। নাম বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়। শুনানির পর সংশ্লিষ্ট ভোটারকে একটি লিখিত নির্দেশ বা ‘স্পিকিং অর্ডার’ দেওয়া হবে, যেখানে নাম বাদ দেওয়ার কারণ উল্লেখ থাকবে। যদি কোনও ভোটার মনে করেন সিদ্ধান্তটি ভুল, তাহলে তিনি পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। এই প্রক্রিয়ায় BLO, AERO এবং ERO প্রয়োজনীয় আইনি সহায়তা করবেন।| অনেকেই চিকিৎসা বা পেশাগত কারণে রাজ্যের বাইরে থাকায় শুনানিতে উপস্থিত থাকতে পারেননি। সেই ক্ষেত্রেও সরাসরি নাম বাদ দেওয়া হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটার পরে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবার আবেদন করতে পারবেন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকা তৈরি করা প্রশাসনিক নয়, সাংবিধানিক দায়িত্ব। তাই যোগ্য ভোটারের নাম তালিকায় অবশ্যই রাখা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর যদি কারও নাম বাদ যায়, তাহলেও আতঙ্কের কারণ নেই। সেই ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় আবেদন করা যাবে।প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন জানাতে হবে। প্রয়োজনে পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছেও আবেদন করা যাবে।সাধারণত চূড়ান্ত তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করলে ভোটের আগেই নাম তোলার সুযোগ থাকে।

হিয়ারিংয়ে নাম রিজেক্ট হলে কী করবেন?

* স্পিকিং অর্ডারে কারণ জানানো হবে

* আপত্তি থাকলে পুনরায় আবেদন করা যাবে

* BLO / ERO আইনি সহায়তা করবে

*চূড়ান্ত তালিকায় নাম না থাকলে করণীয়

* জেলা নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন

* প্রয়োজন হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন

* ১৫ দিনের মধ্যে আবেদন করা জরুরি

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস