SIR: ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম খোলার নির্দেশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪ নভেম্বর থেকেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালাতে বাড়ি-বাড়ি যেতে শুরু করবেন বুথ লেভেল অফিসাররা (বিএলও)। আর ওই দিন থেকেই ভোটারদের সাহায্যের জন্য  ৩,৩৪৫ গ্রাম পঞ্চায়েত ও ২৮৬১ ওয়ার্ডে শিবির শুরুর নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর ওই বার্তা শুক্রবার এসআইআর নিয়ে ডাকা বৈঠকে জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। আর ওই বিধানসভা ভোটের কয়েক মাস আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) চালানোর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ওই ঘোষণা নিয়েই বঙ্গে রাজনৈতিক পারদ চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই এসআইআর আতঙ্কে রাজ্যে তিন জন আত্মহত্যা করেছেন। একজন আত্মহত্যার চেষ্টা চালালেও কোনও ক্রমে বেঁচে গিয়েছেন। নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে যথেষ্টই সন্দিহান রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তাই কোনও রকমে ঢিলেমি দিতে চায় না পুরো প্রক্রিয়ায়। এসআইআর নিয়ে এদিন জরুরি ভিত্তিতে ব্লক লেভেল এজেন্ট (বিএলএ), সাংসদ, বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই বিধায়কদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। জানিয়ে দেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৪ নভেম্বর থেকে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ১৫ জনকে নিয়ে ওয়ার রুম চালুর নির্দেশ দিয়েছেন। বিধায়কদের প্রতিদিন ওই ওয়ার রুমে হাজির থাকতে হবে। সংসদ অধিবেশন না শুরু হওয়া অবধি সপ্তাহে চার দিন করে সাংসদরা বসবেন। মানুষের সঙ্গে জনসংযোগ সারতে হবে। নিচুতলার রিপোর্ট আপডেট রাখতে হবে। তা তাঁকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।’

বিএলএ-২ হিসাবে যারা দায়িত্ব পালন করবেন তাদের উদ্দেশে অভিষেক বলেন, ‘প্রকৃত ভোটারের সব তথ্য দিদির দূত অ্যাপে আপডেট করবেন। আমাদের কাছেও রেকর্ড রাখতে হবে। এই অ্যাপে ডিজিটাইজড ভোটার তালিকা তোলা আছে। দিদির দূত অ্যাপে কোনও সমস্যা হলে সরাসরি ফোন করবেন 8142681426 এই নম্বরে। এই ছয় মাস আমাদের কাছে অ্যসিড টেস্ট। সবাই ঝাঁপিয়ে পড়ুন, খুব শিগগিরই মাঠে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।’

এসআইআর আসলে বিজেপির নির্দেশে হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘বিজেপির অঙ্গুলিহেলনে জাতীয় নির্বাচন কমিশন এই এসআইআর করেছে। এটা হল চুপি চুপি ভোটের কারচুপি। এর বিরুদ্ধে আইনগত লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমেও আন্দোলন করব। প্রতিটি বাড়িতে যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় সেই কাজ করতে হবে।’ কিভাবে কাজ হবে তারও একটা দিক নির্দেশনা দিয়েছেন অভিষেক। জানিয়ে দেন ‘বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-১  হিসাবে যারা দায়িত্ব পাচ্ছেন তারা বিএলএ-২ বেছে নেবেন। বিএলও-দের সঙ্গে তারাই বাড়ি-বাড়ি যাবেন। ছায়া সঙ্গী হিসাবে কাজ করবেন।’

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস