এই মুহূর্তে




পাশে থাকার আশ্বাস মমতার, বাদ পড়া ভোটারদের নাম তুলতে ‘মে আই হেল্প ইউ’ শিবির খুলছে নবান্ন

নিজস্ব প্রতিনিধি: SIR নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তার মধ্যেই আগামী ১১ ডিসেম্বর ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার প্রাথমিক ধাপ শেষ হবে। খসরা ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। কিন্তু ওই দিন পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই বাদ পড়তে চলা ভোটারদের জন্য নথি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নথি তৈরিতে ব্লকে ব্লকে শিবির করা হবে। বুধবার মালদহের গাজোলে জনসভা থেকে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দলীয় সমাবেশের মঞ্চ থেকে এ’দিন মমতা বলেন, “১২ ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে ‘মে আই হেল্প ইউ’ ক্যাম্প তৈরি করা হবে। সেখানে আপনারা যাবেন। যার যার শংসাপত্র প্রয়োজন সেখান থেকেই নিয়ে নেবেন।” এই কাজে দলীয় কর্মীদের সবসময় মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। জানিয়েছেন সবসময় মাঠে থাকতে হবে, প্রয়োজনে নাওয়া খাওয়া ভুলেও জনসেবা করতে হবে।

শাসকদল বলছে, পরামর্শদাতা সংস্থার সমীক্ষার ভিত্তিতে সংগঠনের হাতে তথ্য রয়েছে কাদের নাম খসড়া তালিকায় বাদ পড়ছে,  কেন বাদ পড়ছে। বাদ পড়ার পর নতুন করে নাম তোলার জন্য কী কী করতে হবে সেই প্রস্তুতি তৃণমূল নিয়েই রেখেছে। তবে একই সঙ্গে প্রয়োজন প্রশাসনিক সহযোগিতাও। সেই সকল কাজ যাতে সুষ্ঠ ভাবে ১২ ডিসেম্বর শুরু করা যায় সেটার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোনালি খাতুনকে দ্রুত ভারতে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মানবিকতার খাতিরে অন্তঃসত্ত্বা সোনালিকে ফিরিয়ে আনতে প্রস্তুত বলে জানিয়েছে কেন্দ্র। মালদহের সভা থেকে SIR আবহে তাই এসেছে পুশ ব্যাক প্রসঙ্গও। এদিন সভা থেকে মমতা বলেন, “সোনালি খাতুন ভারতীয়, তাও তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। SIR- এর নামে গণবন্দি চলছে। বাংলার প্রতি এত হিংসা কেন? বাংলায় ধর্ম নিয়ে রাজনীতি করবেন না। বিজেপির কাছে আমরা হিন্দুত্ব শিখব না।”

মমতা বাংলার প্রতিটি মানুষকে আশ্বাস দিয়েছেন এদিন। বলেছেন, “চালাকি করে ভোটের তিন মাস আগে SIR। অমিত শাহ এই SIR চালু করেছে। বাংলাকে ভাতে মারার চেষ্টা করেছে। আমরা অধিকার আদায় করে নেব। SIR করে নিজের কবর নিজে খুঁড়েছে বিজেপি। হ্যাংলার দল বাংলা দখল করতে পারবে না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। বিজেপি করছে লুট, বলছে ঝুট। মধ্যপ্রদেশ, ওড়িশায় বাংলায় কথা বললেই অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। গলা কেটে দিলেও বাংলাতেই কথা বলব। বিহার দখল করেছে, বাংলা দখল করতে পারবে না।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বৃহস্পতিবার কৃষ্ণনগর কলেজ মাঠে সভা মমতার, হল হেলিপ্যাডে ট্রায়াল ল্যান্ডিং

দক্ষিণেশ্বর মন্দিরের মালিকানা কার? কর্তৃপক্ষের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ, বিচার শুরু কবে?

বিদ্যুতের বিল ২ লক্ষ ৮৩ হাজার টাকা, ঘুম ছুটেছে গোলাম নবী খানের

জায়ের বাবাকে নিজের বাবা সাজিয়ে SIR ফর্ম জমা দেওয়ার অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

চায়ের দোকানে দুই গোষ্ঠীর বচসা,বুকে সজোরে ঘুষি,মৃত্যু তৃণমূল কর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ