SIR শুনানির নোটিশ ইস্যু নিয়ে বড় নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যজুড়ে চলছে SIR শুনানি। নো ম্যাপিং ভোটার ও লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নোটিশ ধরানো হচ্ছে ভোটারদের। নিত্য নতুন নিয়ম জারি করার অভিযোগ উঠছে। এবার বড় নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে, আর অতিরিক্ত সময় নয়, শনিবারের মধ্যে সব নোটিশ ইস্যু করতে হবে ভোটারদের। শুনানিতে ডাক পাওয়া সকল ভোটারকে ১ তারিখের মধ্যে নোটিশ দিয়ে দিতে হবে।

রাজ্যের SIR নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানেই মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে রাজ্যের সিইও। কীভাবে কি কাজ হয়েছে, তথ্যে কেন অসঙ্গকি সব নিয়ে প্রশ্ন করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই শুনানি শেষ করতে হবে। নোটিশ ইস্যু করার জন্য আর অতিরিক্ত সময় নয়। শনিবারের মধ্যেই নোটিশ ইস্যু করতে হবে। রবিবারের মধ্যএ সকল ভোটারদের কাছে পৌঁছে দিতে হবে নোটিশ। শুনানির কাজ কবে শেষ হতে পারে তাও জানানো হয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, কয়েকটি জেলাতে সময়ের মধ্যে শুনানি শেষ নাও হতে পারে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ডকুমেন্ট যেন সঠিকভাবে আপলোড করা হয়। কমিশনের বলা ডকুমেন্ট ছাড়া অন্য কোনও ডকুমেন্ট আপলোড করা যাবে না। তা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ERO, AERO-দের সতর্ক করে দিয়েছেন জ্ঞানেশ কুমার। দিল্লি থেকে আসা অবজারভারদেরও সতর্ক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

এদিনের বৈঠকে হাজির ছিলেন মুখ্য কমিশনার জ্ঞানেশ কুমার, রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল, স্পেশাল রোল অবজারভাররা। দিল্লি থেকে আসা অবজারভাররা ভার্চুয়ালি হাজির ছিলেন এই বৈঠকে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস