থমথম  করছে রিষড়া, কোন্নগরে বিজেপির মঞ্চ খুলল পুলিশ

মঙ্গলবার সকালেও থমথমে পরিস্থিতি রিষড়ায়। সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। তবে নিত্যযাত্রীরা রাস্তায় বেরিয়েছেন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতভর অশান্তির পর মঙ্গলবার সকালেও থমথমে পরিস্থিতি রিষড়ায়(Rishra)। সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। সাধারণ মানুষের উদ্বেগ এখনও কাটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফে। এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘন ঘন এলাকায় তারা টহল দিচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে চন্দননগর পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে। ছোটখাটো দোকানপাট সকালের দিকে খুলতে দেখা যায়নি। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। তবে নিত্যযাত্রীরা রাস্তায় বেরিয়েছেন। ট্রেন চলাচল এখনও পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রিষড়ায় গত দু’দিন ধরে ইন্টারনেট পরিষেবা(Internet Service) বন্ধ করে রাখা হয়েছে। ফলে রিষড়ায় বসে অনলাইনের কোনও কাজ করতে পারছেন না সেখানকার মানুষ।

আরও পড়ুন CBSE স্কুলের সিলেবাস থেকে বাদ মুঘল যুগ, ‘ভয়ঙ্কর সিদ্ধান্ত’, বললেন ব্রাত্য

হুগলির(Hooghly) রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল রাতে। যে কারণে সমস্যায় পড়েন হাজার হাজার নিত্যযাত্রী। রাত ১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার রাতের পরিস্থিতি যাঁরা চাক্ষুষ করেছেন, তাঁরা সকালেও আতঙ্কিত। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, রাতে ঘন ঘন বোমার আওয়াজ শুনতে পেয়েছেন তাঁরা। আগুনও জ্বলতে দেখেছেন। ভয়ে রাস্তায় বেরোতে সাহস করেননি কেউ। দোকানপাট রাতেও বন্ধ ছিল। সামগ্রিক এই অশান্ত পরিবেশে পুলিশকেই আরও দায়িত্বশীল হওয়ার আবেদন জানাচ্ছেন রিষড়াবাসী। প্রশাসনের প্রতি তাঁদের অনুরোধ, কড়া হাতে দুষ্কৃতীদের দমন করা হোক। সোমবার রাতের মতো পরিস্থিতি যেন আগামী দিনে আর কখনও না তৈরি হয়, তা নিশ্চিত করতে হবে পুলিশকেই।

আরও পড়ুন Cyber Crime’র কারণে Blocked হচ্ছে ৩৭,২০০টি Mobile Number

এদিকে, এদিনও বঙ্গ বিজেপির(Bengal BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) কর্মসূচি রয়েছে রিষড়া সংলগ্ন শ্রীরামপুরে। তা নিয়ে নতুন করে অশান্তির আশঙ্কা করছেন অনেকে। শ্রীরামপুরের বটতলায় বিজেপির বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেখানে রীতিমত মঞ্চও বেঁধেছিল গেরুয়া শিবির। মঙ্গলবার সকালে কিন্তু পুলিশ গিয়ে সেই মঞ্চ খুলে দেয়। একই সঙ্গে পুলিশের তরফ থেকে এটাও জানানো হয়েছে যে, এই ধর্নার কোনও অনুমতি দেওয়া হয়নি। পুলিশের এই বার্তার পরে এলাকাবাসীর মধ্যে অশান্তির আশঙ্কা আরও বেড়েছে। তাঁদের ধারনা এই ধর্নার অনুমতি না দেওয়াকে ঘিরে হাওড়া(Howrah) বা রিষড়ার মতো ঘটনা না এখন শ্রীরামপুরে না ঘটে। এদিকে রিষড়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল উত্তরবঙ্গ(North Bengal) সফর কাটছাঁট করে ফিরছেন কলকাতায়(Kolkata)। সোমবার রাতে নতুন করে অশান্তির খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Anandh Bose)। তিনি গিয়েছিলেন দার্জিলিংয়ে, জি-২০ বৈঠকে যোগ দিতে। সেখান থেকেই সোমবার রাতে রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ফোনে কথা বলেন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দোষীদের শাস্তির দেওয়ার বার্তা দেন। এরপর এদিন সকালেই দেখা যায় তিনি বাগডোগরা থেকে কলকাতায় ফেরার বিমান ধরেছেন।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা