এই মুহূর্তে




সপ্তাহের মাঝেই শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল, রইল তালিকা

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহের মাঝেই ভোগান্তিতে নিত্যযাত্রীরা। বাতিল শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন। শিয়ালদহ ডিভিশনের মেরামতির কাজের জন্যে মেইন-কর্ড লাইন মিলিয়ে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সেই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, শিয়ালদহ ডিভিশনে ২২৫ মিনিট বন্ধ থাকবে ট্রেন চলাচল। ১৯ ও ২০ নভেম্বর অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। সাধারণত বুধবার (১৯ নভেম্বর) সপ্তাহের মাঝ দিন। সকাল সকাল চাকরিজীবীদের ভিড় স্টেশনে স্টেশনে। কেননা সস্তায় এবং দ্রুত গন্তব্যে পৌঁছতে হলে ট্রেন হল সবথেকে জনপ্রিয় একটি যাতায়াত মাধ্যম। তাই সপ্তাহের মাঝে একগুচ্ছ ট্রেনের বাতিলের খবর নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে ফেলে দিয়েছে। বিশেষ করে, নিত্যযাত্রীরা লোকাল ট্রেনের উপর বেশি ভরসা রাখেন। তাই বন্ধ থাকলে ভাবতে হয় বিকল্প পথ। প্রসঙ্গত, শিয়ালদহ শাখায় সিগন্যাল, ট্রাফিক-পাওয়ারের রক্ষণাবেক্ষণের কাজের জন্য গত ১১ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিট থেকে ১২ নভেম্বর ভোর সাড়ে তিনটে পর্যন্ত শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে কিছু অংশে পাওয়ার ব্লক করা হয়েছিল। আর এর দিন কয়েক বাদে আবারও ট্রেন বাতিলের জেরে ভোগান্তির মুখে পড়তে হল নিত্যযাত্রীদের।

তাই আগে থেকে নোটিশ দিয়ে বাতিল ট্রেনের তালিকা দিয়ে দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। আসলে শিয়ালদহ এবং বিধাননগর রোড স্টেশনের মাঝে ৫ নম্বর লাইনের ১ নম্বর ব্রিজ বন্ধ রাখা হচ্ছে। তাই একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। জেনে নিন, কোন কোন ট্রেন বাতিল রাখা হয়েছে..

১। 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল

২। 32252 ডানকুনি-শিয়ালদহ লোকাল

৩। 31447 শিয়ালদহ-নৈহাটি লোকাল

৪। 31450 নৈহাটি-শিয়ালদহ লোকাল

৫। বুধবার (১৯ নভেম্বর) 31542 শান্তিপুর-শিয়ালদহ লোকাল যাবে ব্যারাকপুর পর্যন্ত। এবং বৃহস্পতিবারেও 31511 শিয়ালদহ-শান্তিপুর লোকাল যাবে ব্যারাকপুর পর্যন্ত।

৬। বুধবার (১৯ নভেম্বর) শিয়ালদহ ব্রিজের কাজের জন্য 13106 বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস ৯০মিনিট দেরিতে চলবে।

৭। বৃহস্পতিবার 53171 শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার দুপুর ৩টে ৪৫ মিনিটের বদলে বিকেল ৪টে ১৫ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ