ভোটের ডিউটি থেকে অব্যাহতি চাওয়ায় শোকজ নোটিশ! বিপাকে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের দায়িত্ব পালন নিয়ে শুরু নয়া বিতর্ক! এবার, কেন্দ্র করে বিশ্বভারতীর অধ্যাপকদের একাংশের মধ্যে দেখা গেল তীব্র অসন্তোষ। পরিবার-পরিজনের দেখভাল বা শিশুসন্তানের দায়িত্বের কথা জানিয়ে অনেকেই ভোটের ডিউটি থেকে অব্যাহতি চেয়েছিলেন। অভিযোগ, সেই আবেদন মঞ্জুর তো হয়ইনি, বরং তাঁদের শোকজ নোটিশ ধরানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিশ্বভারতীর অধ্যাপকদের অভিযোগ, অনেকে আগে থেকেই ‘মাইক্রো অবজারভার’-এর প্রশিক্ষণ নিয়েছিলেন। কিন্তু প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কথা জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করা হলেও মঞ্জুর হয়নি। বরং নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয়েছে বলে দাবি।

এর আগেও শোকজ ইস্যুতে সরব হয়েছিলেন বিশ্বভারতীর অধ্যাপকদের একাংশ। প্রায় ৮৫ জন এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ওই দিন মামলার শুনানিতে আদালত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উষ্মাপ্রকাশ করে এবং কী পরিস্থিতিতে তাঁদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশিকা আদালতে জমা দিতে বলে। মঙ্গলবার (২১ এপ্রিল) ওই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চে ওঠে। রাজ্যের বিভিন্ন কলেজের সহকারী অধ্যাপকদের ভোটের কাজে (প্রিসাইডিং অফিসার) নিয়োগের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ। এমনই জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ। 

আদালতের বক্তব্য, ‘কয়েকজন শিক্ষক মামলা করলেও, একাংশ কমিশনের নির্দেশ মতো দায়িত্ব নিয়েছেন। ভোটের কাজে তাঁদের কমিশনের কতটা প্রয়োজন সেটাও উপলব্ধি করতে হবে। তাঁদের যদি প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়, সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি নাগরিকের জাতীয় স্বার্থ দেখা বাধ্যতামূলক। সেটা কেউ অস্বীকার করতে পারে না। এমন বৃহৎ কর্মযজ্ঞে কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মীদের বেশি কাজে লাগানো হয়। আর এই ক্ষেত্রে সকলেই রাজ্যের সরকারি কলেজের অধ্যাপক।’

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর