গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাপসা গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টির আশায় অপেক্ষা বাড়লেও আবহাওয়ার খাতায় এখনও স্বস্তির বার্তা সীমিত। তবে সপ্তাহান্তের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হলেও ২০ জুনের পর থেকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিই দেখা যেতে পারে। 

বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আবহাওয়াবিদদের মতে, রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে ২০ থেকে ২২ জুনের মধ্যে কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি মিলতে পারে সাধারণ মানুষের।

আরও পড়ুন: তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধের আবেদন! ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিলেন অরূপ বিশ্বাস

অন্যদিকে উত্তরবঙ্গে বর্ষা অনেকটাই সক্রিয়। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কলকাতায় গত সপ্তাহেই বর্ষার আনুষ্ঠানিক প্রবেশ ঘটেছে, তবুও এখনও তা পুরোপুরি সক্রিয় হয়নি। আগামী তিন থেকে চার দিন শহরে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা কম। ফলে গরম ও অস্বস্তি থেকে তাৎক্ষণিক মুক্তি মিলছে না। তবে সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি