কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। আপাতত মেয়র শূন্য ছোট লালবাড়ি। অক্ষত রয়েছে পুরবোর্ড। কিন্তু কার নেতৃত্বে চলবে পুরসভা? দায়িত্ব নেবেন কলকাতা পুরসভার কমিশনার? নাকি প্রশাসক বসানোর পথে হাঁটবে রাজ্য সরকার? এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। এর মাঝেই কলকাতা পুরসভার মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায়ের নাম নিয়ে শুরু হয়েছে জল্পনা। ফিরহাদ হাকিমের আগে তিনিই ছিলেন মেয়র। আচমকাই ২০১৮ সালে পদত্যাগ করেন সেই পদ থেকে। এবার ফের মহানাগরিক হিসেবে কামব্যাক করতে দেখা যাবে শোভনকে? তেমনই জল্পনা শহরের আনাচে-কানাচে।

এইসব জল্পনার মাঝেই আজ, রবিবার তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডেকেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল ভবনে বিকেল ৪টেয় কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসবেন মমতা। সূত্রের খবর, সেই বৈঠকেই কলকাতা পুরসভার মেয়রের নাম ঘোষণা করা হতে পারে। তৃণমূল সূত্রে খবর, ফিরহাদের আসনে ফের মেয়র পদে দেখা যেতে পারে শোভনকে। তাঁর নামই এদিন ঘোষণা করতে পারেন মমতা।

আরও পডুন: কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিম ইস্তফা দিলেও পুরসভা রয়েছে তৃণমূলের দখলে। কলকাতা পুরসভার মোট ওয়ার্ড সংখ্যা ১৪৪। এখন মোট কাউন্সিলরের সংখ্যা ১৪২। যার মধ্যে তৃণমূলের ১৩৭, সিপিএম ১ ও বিজেপির ৪ ( সন্তোষ পাঠক কংগ্রেস ছেড়ে এখন বিজেপিতে)। এর মধ্যে দুর্নীতি ও তোলাবাজি সহ একাধিক মামলায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন আটজন তৃণমূল কাউন্সিলর। পলাতক আরও এক কাউন্সিলর সুশান্ত ঘোষ। তারপরেও পুরসভায় সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তৃণমূলের। তাই মেয়র পদে শোভনকে বসাতে খুব একটা অসুবিধা হবে না তৃণমূলের, মত রাজনৈতিক মহলের। আগামী ছয় মাস পর পুরসভায় ভোট, তাই ততদিন পর্যন্ত মেয়র থেকে কাজ চালাতে পারবেন শোভন। আর যদি কাউন্সিলর হতে হয়, তাহলে তৃণমূলের জেতা কোনও একটি ওয়ার্ড থেকে ভোটে দাঁড়াবেন তিনি।

আরও পডুন: স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর ফেডারেশনের ৪ সদস্যকে তলব করল পুলিশ

সূত্রের খবর, মেয়র হিসেবে কাজ করতে পারছেন না বলে ইস্তফা দেওয়ার কখা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই জানিয়েছিলেন ফিরহাদ। প্রথমে ফিরহাদকে ইস্তফা দিতে বারণ করেছিলেন মমতা। পরে তাঁর কথাতে রাজি হয়ে যান তৃণমূল নেত্রী। সূত্রের খবর, ফিরহাদ ইস্তফা দিতেই শোভনের সঙ্গে কথা বলেছেন মমতা। কলকাতা পুরসভা যাতে হাতছাড়া না হয়ে যায়, তাই হাল ধরতে কাননকেই দায়িত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী। যদিও গোটা বিষয়টি নিয়ে জল্পনা বজায় রেখেছে ঘাসফুল শিবির। অপরদিকে তৃণমূলেরই দক্ষিণ কলকাতার এক কাউন্সিলর পুরসভায় অনাস্থা আনতে বিশেষ উদ্যোগ নিচ্ছেন বলে সূত্রের খবর। এদিকে মেয়র পদে ফিরহাদ ইস্তফা দিতেই পুরবোর্ড ভেঙে দেওয়ার তোড়জোড় শুরু করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। পুরবোর্ড কেন ভেঙে দেওয়া হবে না? সেই বিষয়ে জবাব চেয়ে কলকাতা পুরসভার পুর কমিশনার, চেয়ারপার্সনকে চিঠি দিয়েছে রাজ্য। তিনদিনের মধ্যে এই বিষয়ে জবাব তলব করা হয়েছে। তাই সেই পরিস্থিতি ঠেকাতে তড়িঘড়ি মেয়র পদে দক্ষ কাউকে বসাতে চাইছেন তৃণমূলনেত্রী। সেই দিক দিয়ে দক্ষ মেয়র হিসেবে শোভনের নামই উঠে আসছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল