ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ, অভিযুক্তের চাকরি বাতিল করল এসএসসি

Share:

নিজস্ব প্রতিনিধি: চাকরি পেয়েও চাকরি গেল দুই শিক্ষকের। দু‘জনকেই বরখাস্ত করল এসএসসি। উচ্চ প্রাথমিকে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এই ঘটনায় ফের পড়ে গিয়েছে শোরগোল। চাকরি পাওয়ার জন্য মিথ্যাচার করাই হল দুই ব্যক্তির জন্য কাল।জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার সময় অ্যাকাডেমিক ডিগ্রি হিসাবে যে নথি স্কুল সার্ভিস কমিশনকে এই দুই ব্যক্তি দিয়েছিলেন সেগুলি ভুয়ো। প্রথমে বোঝা না গেলেও পরে দেখা যায় যে ওই নথি ভুয়ো।

ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলি থেকে অ্যাকাডেমিক ডিগ্রি অর্জনের কথা বলা হলেও পরে ইউজিসি স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়ে জানায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত নয়। তারপরই এসএসসি ওই দুই চাকরিপ্রার্থীকে চিঠি লিখে জানিয়ে দেয় যে তাঁরা স্কুলে চাকরি করার যোগ্য নন। তাই তাঁদের বরখাস্ত করা হল। স্কুল সার্ভিস কমিশন বর্তমানে কলকাতা হাইকোর্উটের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া করছে। এই প্রক্রিয়া এখন রয়েছে প্রায় শেষ পর্যায়ে। সেই প্রক্রিয়া মারফতই দু‘জন চাকরি পেয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলায়। কিন্তু চাকরি পাওয়ার সময় ভেরিফিকেশন প্রক্রিয়ায় তাঁরা যে নথি জমা দিয়েছিলেন তা নিয়ে এসএসসি‘র সন্দেহ হয়। বাধ্য হয়েই তখন স্কুল সার্ভিস কমিশন চিঠি লিখে ইউজিসির কাছে জানতে চায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি ইউজিসি অনুমোদিত কিনা।

উত্তরে তাঁরা জানায় সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ইউজিসি অনুমোদিত নয়। তারপরেই দুই শিক্ষকের চাকরি বাতিল করে কমিশন। দু‘জনেই নিয়োগপত্র পেয়ে গিয়েছিলেন। আরও জানা যাচ্ছে, বেশ কয়েকজন চাকরিপ্রার্থী রয়েছেন যাদের নথি এখন এসএসসি‘র স্ক্যানারে রয়েছে। কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে তাঁদের জন্য তা ভেবেই কাঁটা হয়ে রয়েছেন চাকরিপ্রার্থীরা। সাম্প্রতিক সময়ে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এভাবে চাকরি প্রার্থীর  চাকরি বাতিলের নজিরবিহীন ঘটনা আর দেখা যায়নি।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?