২০১৬’র প্যানেলের অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC। ১ হাজার ৮০৬ জনের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশিত হল বৃহস্পতিবার। আগে শুধু রোল নম্বর প্রকাশ করেছিল SSC। এবার রোল নম্বর-নাম-বিষয় সহ তালিকা প্রকাশ হল। তালিকা আপলোড করা হয়েছে SSC’র ওয়েবসাইটে। আদালতের নির্দেশ মেনে এই পদক্ষেপ করেছে স্কুল সার্ভিস কমিশন।

এর আগেও নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করেছিল SSC। সেই সময় শুধু তাঁদের নাম ও রোল নম্বর দেওয়া হয়েছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের SSC পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল অযোগ্যদের। এই তালিকা ২০১৬ সালের নিয়োগের নবম-দশম ও একাদশ-দ্বাদশের।  এই ১ হাজার ৮০৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তাঁদের নাম ও রোল নম্বরের পাশাপাশি বিষয়, অভিভাবকের নাম ও জন্ম তারিখ দিয়ে দেওয়া হয়েছে।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশকেই মান্যতা দিল স্কুল সার্ভিস কমিশন। গত ৭ ও ১৪ সেপ্টেম্বর SSC যখন নয়া নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নিয়েছিল, তার আগেই প্রথমবার অযোগ্যদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। যদিও বাকি তথ্য সেই সময় কেন SSC দেয়নি সেই বিষয়ে কমিশনের পক্ষ ঠেকে কেউ কোনও তথ্য জানায়নি। কলকাতা হাইকোর্ট সম্প্রতি এই বিষয়ে নির্দেশ দেয়। সেই নির্দেশকে মান্যতা দিয়েই বৃহস্পতিবার ২৭ নভেম্বর SSC নতুন তালিকা প্রকাশ করে। এর মাধ্যমে অযোগ্য প্রার্থী কারা কারা তা চিহ্নিত করা আরও অনেক বেশি সহজ হবে বলে মনে করা হচ্ছে।

যদি SSC’র পক্ষ থেকে এর আগেই নির্দেশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে অযোগ্য প্রার্থীরা কোনও ভাবেই নবম-দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগের নয়া পরীক্ষায় বসতে পারবেন না। সেই মোতাবেক ৭ ও ১৪ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার আগে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরেও বলা হয়েছিল যদি ভেরিফিকেরশনের সময় কোনও অযোগ্য প্রার্থীর নাম পাওয়া যায় তাহলে তাঁদের প্রার্থীপদ বাতিক করা হবে।

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?