চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়াল রাজ্য সরকার, ভোট মরশুমে মাস্টারস্ট্রোক

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে আবার মাস্টারস্ট্রোক দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কদিন আগেই মহার্ঘভাতা (‌ডিএ)‌ আর পুরোহিত–মোয়াজ্জিনদের ভাতা নিয়ে বড় ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরও হল একপ্রস্ত বড় ঘোষণা। রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের জন্য বাড়ল অতিরিক্ত বোনাসের পরিমাণ। আর তাতেই এখন খুশির হাওয়া সিভিক ভলান্টিয়ারদের মনে।

এদিকে পশ্চিমবঙ্গ সরকার ২০২৫–২৬ অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের জন্য বার্ষিক অ্যাড–হক বোনাস ৭ হাজার ৪০০ টাকা ঘোষণা করেছে। রাজ্য বাজেটে বেতন বাড়ানোর কথা ঘোষণা করা হয়। নবান্ন থেকে জারি করা একটি নির্দেশিকায় এবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের অধীনে পড়ছেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রাম পুলিশ ভলান্টিয়াররা। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ২০২৪–২৫ অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। অর্থ দফতরের বিবৃতি অনুযায়ী নতুন অর্থবর্ষে সেটা বাড়িয়ে ৭ হাজার ৪০০ টাকা করা হয়েছে।

অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে, নতুন প্রকল্প নিয়ে আসা হয় বেকার যুবক–যুবতীদের জন্য– নাম—যুবসাথী। আইসিডিএস, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বাড়ানো হয়, খাবার ডেলিভারি যাঁরা করেন তাঁদের স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসা হয়। টলিউডের টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হয়। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার সিভিক ভলান্টিয়ারদের বোনাস বাড়িয়ে দেওয়া হল। নবান্ন সূত্রে খবর, রাজ্যপালের অনুমোদন নিয়েই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, এই অতিরিক্ত বোনাস সংশ্লিষ্ট খাত থেকেই ব্যয় করা হবে এবং সেটা নির্দিষ্ট হিসেবের আওতায় নথিভুক্ত করা হবে।

এছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিভিক ভলান্টিয়াররা। আর সে কথা ভেবেই তাঁদের জন্য এই বোনাস বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। এরপর আর কোন খাতে কবে টাকা বাড়ে সেটাই দেখার বিষয়। তবে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই পদক্ষেপ নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে। সর্বস্তরকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বোনাস কাঠামোর নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারকে জানাল নবান্ন।

Published by:

Share Link:

More Releted News:

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

ভোটের আগেই মমতা-অভিষেককে ‘নজরবন্দি’ করছে নির্বাচন কমিশন!

‘বিজেপি প্রার্থীদের জেতান’, তালিবানি ফরমান জারি কুখ্যাত জঙ্গি জীবন সিংহের

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ