উত্তরবঙ্গের ২০টি নদীর বাঁধ এবং পাড় রক্ষণে ২০০ কোটির ধাক্কা

উত্তরবঙ্গের ২০টি নদীর বাঁধ এবং পাড় রক্ষণের কাজের জন্য রাজ্যের সেচ দফতর ২০০ কোটি টাকা চেয়েছে রাজ্যের অর্থ দফতরের কাছ থেকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের কোষাগারের টানাটানি দশার কথা আর কারও অজানা নেই। নেপথ্যে কাজ করছে কেন্দ্র সরকারের যাবতীয় প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার অমানবিক নীতি। রাজ্যে কিন্তু সেই সব প্রকল্প বন্ধ হয়নি। কেননা রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সেই টাকা যুগিয়ে চলেছে। আর তাতেই রাজ্য কোষাগারে টানাটানি দশা। তার মধ্যেই এবার রাজ্যের সেচ দফতর(Irrigation Department) ২০০ কোটি টাকা(200 Crore Rupees) চেয়েছে রাজ্যের অর্থ দফতরের(Finance Department) কাছ থেকে উত্তরবঙ্গের(North Bengal) ২০টি নদীর বাঁধ এবং পাড় রক্ষণের(Repair of River Embankment) কাজের জন্য। যদিও এই বরাদ্দের কতটা মিলবে তা নিয়ে সংশয় রয়েছে। কেননা, তিস্তা-সহ একাধিক নদীখাত খনন করতে ৬০০ কোটি টাকার অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো রয়েছে রাজ্যের। সে প্রস্তাব নিয়ে কোনও সাড়া মেলেনি। তারই মধ্যে ২০০ কোটির প্রস্তাবেও কতটা সাড়া মিলবে তা নিয়ে ধন্দে সেচ কর্তারা।

আরও পড়ুন, উৎসব মরশুমের মুখেই ভগবানগোলায় ৫০০ পরিবারকে উচ্ছেদের নোটিস ধরালো রেল

চলতি বছরের বর্ষা বিদায় এখনও হয়নি। পুজোর আগে এবং পরে আর এক প্রস্ত বন্যা পরিস্থিতির আশঙ্কাও রয়েছে। অন্তত অতীতের অভিজ্ঞতার নিরিখে। তারই মধ্যে চলতি বছরের ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে আগামী বছর ২০টি নদীর বাঁধ এবং পাড় রক্ষা করতে প্রায় ২০০ কোটির অনুমোদন চেয়ে পাঠিয়েছে সেচ দফতরের উত্তরপূর্ব বিভাগ। বরাদ্দ না মিললে ভারী থেকে অতিভারী বৃষ্টি হলে সহজেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। সেচ দফতর সূত্রের খবর. ইতিমধ্যেই ৫ কোটি টাকার অনুমোদন মিলছে। তবে সেগুলো মাঝারি এবং ছোট নদীর জন্য। গত বছরে সিকিমের বিপর্যয়ের পরে তিস্তার নদীর খাত উঁচু হয়ে যাওয়ায়, বড় নদী চিন্তা বাড়িয়েছে সেচ দফতরের। সে কারণেই দ্রুত বরাদ্দ চাইছে দফতর। উত্তরবঙ্গের তিস্তা ছাড়াও তোর্সা, মহানন্দা, জলঢাকা, সঙ্কোশ, রায়ডাক, মানসাই, কালজানির মতো বন্যাপ্রবণ নদীগুলির জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। মোট ১২২টি প্রকল্প তৈরি করেছে সেচ দফতর।

আরও পড়ুন, আর জি কর হাসপাতালের ৫১জন চিকিৎসকের বিরুদ্ধে নোটিস, ঢুকতে পারবেন না হাসপাতালেও

এই প্রসঙ্গে রাজ্যের সেচ দফতরের মুখ্য বাস্তুকার(উত্তর পূর্ব) কৃষ্ণেন্দু ভৌমিক জানিয়েছেন, ‘কোন নদীবাঁধ এবং নদী পাড়ের মেরামত প্রয়োজন সেটা বুঝতে অনেকদিন আগে থেকেই সমীক্ষা চলে। সেই রিপোর্ট অনুযায়ী প্রকল্পের প্রস্তাব করা হয় এবং অনুমোদন চাওয়া হয়। আমরা উত্তরবঙ্গের ২০টি নদীর প্রস্তাব পাঠিয়েছি।’ সেচ দফতর সূত্রের খবর, চলতি বছর থেকেই এই কাজগুলি শুরু করার পরিকল্পনা রয়েছে। সেচ দফতরের আধিকারিকদের দাবি, সিকিমের বিপর্যয়ের পরে তিস্তা নদী অনেকটাই উঁচু হয়েছে, অন্যান্য নদীতেও যেমন তোর্সা, জলঢাকা, মহানন্দাতেও পলি জমি খাত উঁচু হয়েছে। সে কারণে এখন থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ পাড় মেরামতি শুরু না করলে আগামী বর্ষায় পরিস্থিতি খারাপ হবে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম