মজুত রাখা বোমা বিস্ফোরণে ডোমকলে মৃত্যু বধূর, আটক স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি:  পুজো শেষ হতে না হতেই চাঞ্চল্যকর ঘটনা। মুর্শিদাবাদের ডোমকলে বোমা বস্ফোরণে মৃত্যু বধূর। মজুত রাখা বোমা  বিস্ফোরণ হয়েছে বলেই অনুমান করছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্য।

জানা গিয়েছে বোমা ফেটে মৃত্যু হয়েছে এক মহিলার। মহিলার নাম সিদ্ধাতুন খাতুন (৩৮)। বাড়ি ডোমকল থানার ঘোড়ামারা নিশ্চিন্তপুর গ্রামে। শুক্রবার দুপুরে ওই মহিলার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। সেই সময়ে ওই বোমা ফেটে কোনও ভাবে গুরুতর জখম হন ওই মহিলা। তাঁকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ডোমকলের এসডিপিও-র নেতৃত্বে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  সিদ্ধাতুন খাতুন  শুক্রবার সকালে বাড়ির যে জায়গায়  ধান মজুত থাকে সেখান থেকে ধান আনতে গিয়েছিলেন। ঠিক তখনই আচমকা  বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণে তিনি ছিটকে পড়েন। ছুটে আসে বাড়ির বাকি সদস্য ও প্রতিবেশীরা। বিস্ফোরণে তাঁর শরীরের অধিকাংশই পুড়ে গিয়েছে।  তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও হয়নি শেষ রক্ষা। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।  খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।  মৃতার স্বামী গফুর মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।  মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

প্রসঙ্গত, সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগেই এই ঘটনাট আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। কীভাবে এই বোমা এল তা নিয়েই উঠেছে প্রশ্ন। পুলিশ ঘটনার  তদন্ত শুরু করেছে।

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি