যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর মেদিনীপুর কলেজ। বাম ও বাম মনোভাবাপন্ন ছাত্র সংগঠনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল এবিভিপি। আজ, শুক্রবার দুপুরে মেদিনীপুর কলেজ চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। প্রথমে দুই দলের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। পরে বাম ছাত্রসংগঠনগুলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) ছাত্রসংগঠন এবিভিপি। দুই পক্ষের মধ্যেই চলে কিল চড় ঘুষি। মেদিনীপুর কলেজ চত্বরে পরিস্থিতি এখনও উত্তপ্ত। কলেজ কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয়েছে স্থানীয় থানায়।

বিষয়টি নিয়ে এসএফআই-এর মেদিনীপুর জেলা সম্পাদক রণিত বেরা জানিয়েছেন, ‘যাদবপুরের ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা এখানে সভার আয়োজন করেছিল। তাদের উপর হামলা চালায় এবিভিপি। ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজের অধ্যাপক ও অন্য কর্মীদের মারধর করা হয়। আহতদের এখনও হাসপাতালে নিয়ে যেতে পারছি না। প্রশাসনের কাছে দাবি, আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি। প্রশাসন শিক্ষাঙ্গনে ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে সাহায্য করুক।’

আরও পডুন: গৃহবধূকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে খুন চার পাষণ্ডের

যদিও এসএফআই-এর দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে এবিভিপি। তাদের অভিযোগ, বামপন্থী ছাত্র সংগঠনের পড়ুয়ারাই পাল্টা হামলা চালিয়েছে। এই বিষয়ে এবিভিপির রাষ্ট্রীয় কার্যকরী সদস্য অরুণাভ দত্ত জানিয়েছেন, ‘যাদবপুরের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে শান্তিপূর্ণ আন্দোলন চলছে আমাদের সংগঠনের তরফে। মেদিনীপুর কলেজে সেই আন্দোলন চলাকালীন এসএফআই-এর গুণ্ডারা আমাদের উপর আক্রমণ করে। ১০-১২ জন এবিভিপি সদস্য আহত হয়েছেন। পুলিশকে বলেছি ব্যবস্থা নেওয়ার জন্য।’

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার