সহায়িকার বদলে স্কুল ঝাঁট দিচ্ছে ছাত্রী! কী ঘটছে জলপাইগুড়ির শিশু শিক্ষাকেন্দ্রে?

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : স্কুলে পড়তে এসে ঝাঁটা হাতে স্কুল ঝাঁট দিতে দেখা গিয়েছে পড়ুয়াকে। একদিন, দুদিন নয়, এমন ভাবে রোজ খুদে পড়ুয়াদের দিয়ে বেআইনিভাবে কাজ করানোর অভিযোগ উঠছে জলপাইগুড়ির এর শিশু শিক্ষাকেন্দ্রে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে, জলপাইগুড়ির বেলাকোবা পঞ্চায়েতের বড়ুয়াপাড়া বিদ্যাসাগর শিশু শিক্ষাকেন্দ্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছে। তারপরেও ঝাঁটা হাতে প্রতিদিন ঘর ঝাঁট দেয় স্কুলের খুদে পড়ুয়ারা। মাঠে চেয়ার পেতে রোদ পোহাতে দেখা গিয়েছে সহায়িকাদের। তাঁদের কাজগুলোই করানো হচ্ছে খুদে পড়ুয়াদের দিয়ে। এই পড়ুয়াদের পরিবারের অভিযোগ, প্রতিদিনই এভাবে খুদে পড়ুয়াদের ঝাঁট দিয়ে শিশু শিক্ষাকেন্দ্রের ঘর পরিষ্কার করতে হয়। তাঁদের পড়াশোনা করানোর জন্য পাঠান। কিন্তু বাড়িতে এসে খুদেরা জানায়, সারাদিন স্কুলে তাদের কী কী করতে হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রতিদিন নির্ধারিত সময়ে স্কুলের পোশাক পড়ে স্কুলে আসে খুদে পড়ুয়ারা। স্কুলে আসার পরেই ঝাঁটা হাতে তাঁদের স্কুল কক্ষ পরিষ্কার করার কাজে লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্কুলের পোশাকে ঝাঁটা হাতে ঝাঁট দিতে দেখা গিয়েছে স্কুল পড়ুয়াদের। এই বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক কতটা জানেন সেই বিষয়ে কিছু জানা যায়নি। তবে স্কুলের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে, তিনি কিছু জানেন না, তা হতে পারে না। কীভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সহায়িকাররা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই বিষয়ে তাঁরা কিছু বলতে চায়নি। এই ঘটনায় ক্ষুব্ধ পড়ুয়াদের অভিভাবকরা। 

 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর