Loading live market data...
Loading active stocks...
Connecting...

গলা এফোঁড় ওফোঁড় করেছিল বর্শা, হাসপাতালের চেষ্টায় নতুন জীবন পেলেন তরুণ

হেমন্ত বেসরা নামে যুবকের গলায় অসাবধনতা বশত ঢুকে গিয়েছিল একটি ৪ ফুটের বর্শা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর তেইশের যুবকের গলা এফোঁড় ওফোঁড় হয়ে গিয়েছিল বর্শায়। মৃত্যু ছিল অনিবার্য। তবু পুরুলিয়ার যুবক ‘মৃত্যুঞ্জয়ী’ হলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেষ্টায়।

রবিবার হেমন্ত বেসরা নামে যুবকের গলায় অসাবধনতা বশত ঢুকে গিয়েছিল একটি ৪ ফুটের বর্শা। জানা গিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার সারেঙ্গা লাগোয়া সারুলিয়া জঙ্গলে। ওই অবস্থাতেই যুবককে নিয়ে যাওয়া হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপরেই তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ গঠন করে মেডিক্যাল বোর্ড।

রবিবার সন্ধ্যায় শুরু হয় অস্ত্রপচার। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা ধরে চলে অপারেশন। সফল হয় প্রচেষ্টা। জানা গিয়েছে, বর্তমানে রোগী ভালো আছেন। হাসপাতাল (HOSPITAL) সূত্রে খবর, যে দিক দিয়ে বর্শাটি গলার মধ্যে ঢুকেছিল সেই দিক দিয়ে বার করতে গেলে ঝুঁকি থাকত। তাই ওয়েল্ডিং মিস্ত্রিকে দিয়ে বর্শার বেরিয়ে থাকা ফলা প্রথমে কাটা হয়। তারপর চিকিৎসকরা ঘাড় ফুটো করে বাকি ফলা বের করেন।

ছেলে নতুন করে প্রাণ পাওয়ায় চিকিৎসক, নার্স সহ আপামর হাসপাতালের সকলকে শ্রদ্ধা জানিয়েছেন যুবকের পরিবার। নিজেদের সাফল্যে আপ্লুত হাসপাতালের সকলে। 

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের