আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহবহির্ভূত সম্পর্কের করুণ পরিণতি। পারিবারিক অশান্তি ও প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে মর্মান্তিক অবস্থা হল প্রেমিকার। শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরের গোপাল চন্দ্র বোস সরণিেত। সেখানকার বাসিন্দা বছর ২৫-এর সঙ্গীতা সাউ এর সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয়েছিল কোন্নগরের বাসিন্দা সোমনাথ মণ্ডলের। তাঁদের কন্যা সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে নানা বিষয়ে খুঁটিনাটি লেগে থাকত।

এর মধ্যে কোন্নগর চটকলের বাসিন্দা, টোটো চালক সন্দীপ গুপ্তার (২৬) সঙ্গে মাস ছয়েক আগে সমাজমাধ্যমে পরিচয় হয়েছিল সঙ্গীতার। সেই পরিচয় থেকে সম্পর্কে গভীরতা, পরে প্রেমের আবদ্ধে জড়িয়ে পড়েন দুজনে। তাঁদের প্রেমের সম্পর্ক জানাজানি হতে সঙ্গীতার সঙ্গে তাঁর স্বামীর মধ্যে অশান্তি শুরু হয়। অশান্তির জেরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় মাস দুয়েক ধরে বাপের বাড়িতেই অর্থাৎ গোপাল চন্দ্র বোস সরণিতে থাকছিলেন সঙ্গীতা। টোটো চালকের সঙ্গে মেয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে অশান্তি ছিল বাপের বাড়িতেও। গত বুধবার টোটো চালক সন্দীপের সঙ্গে বেরিয়ে গভীর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি সঙ্গীতা। ভোরবেলা চারটে নাগাদ বাপের বাড়িতে ফিরে আসে সে। তারপরেই অশান্তি চরমে পৌঁছয় সঙ্গীতা ও তাঁর শ্বশুড়বাড়ির মধ্যে। অশান্তির জেরে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার কোন্নগর রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সঙ্গীতার প্রেমিক সন্দীপ। বেলুড় জিআরপি দেহ উদ্ধার করে।

আরও পডুন: প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

সেই খবর পেতেই শোকে পড়ে যায় সঙ্গীতা। প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে কার্যত ভেঙে পড়ে সে। গতকাল, শনিবার দুপুরে বাপের বাড়ির দোতলার একটি ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে যুগলের আত্মহত্যাকে ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পরে গিয়েছে। শোকের ছায়া দুই পরিবারে।

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে জলাশয়ে তলিয়ে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘অন্নপূর্ণা থেকে দলের মহিলা কর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক বিজেপি নেতা

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে