পরিবর্তন যাত্রায় আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে মঞ্চে গেলেন সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,রানিবাঁধ:পরিবর্তন যাত্রায় সোমবার বাঁকুড়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। যোগী আদিত্যনাথের প্রিয় ‘বুলডোজারে’ চেপে পরিবর্তন যাত্রার সভাস্থলে গেলেন সুকান্ত মজুমদার(Sukanta Mazumdar) সহ সুভাষ সরকাররা। সোমবার সন্ধ্যেবেলা রানিবাঁধ (Ranibadh)এলাকায় পৌঁছান সুকান্ত। সেখানে পরিবর্তনের জন্য বিশেষভাবে সাজানো হয় বেশ কয়েকটি ট্রাক।সেই ট্রাকে করে তিনি সফর করছিলেন। কিন্তু জনসভার মঞ্চে পৌঁছানোর ৭০০ মিটার দূরে সুকান্ত বাবুদের সেই ট্রাক থেমে যায়। স্থানীয় বিজেপি কর্মীরা থামিয়ে দেন। বুলডোজারের চড়ে সভা মঞ্চ পর্যন্ত যেতে হবে নেতাদের সামনে আবদার করেন বিজেপির কর্মী- সমর্থকেরা। একটি বুলডোজার সাজিয়ে আগে থেকে রাখা ছিল। কর্মীদের আবদার মেনে ট্রাক থেকে নেমে সাজানো সেই বুলডোজারের(Buldozar) চেপে সভা স্থলে পৌঁছান সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। পরিবর্তন যাত্রার জন্য যে গাড়িগুলো ব্যবস্থা করা হয়েছে তার সামনে ৫-৬ জন নেতা একসঙ্গে দাঁড়াতে পারেন ।কিন্তু বুলডোজারে সেই ব্যবস্থা নেই। তাই বুলডোজারের সামনে যে চওড়া বেলচা রয়েছে, তার মধ্যে উঠে দাঁড়ান কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী ।বেলচা প্রশস্ত হওয়ায় বাকিরাও সুকান্ত মজুমদারের পাশাপাশি দাঁড়িয়ে পড়েন।

রাস্তায় জড়ো হওয়া বিজেপি কর্মী- সমর্থকরা যাতে সহজেই নেতা মন্ত্রীদের দেখতে পাওয়া যায় তা নিশ্চিত করতে বেলচাকে একটু উপরের দিকে ঝুলিয়ে রেখে মঞ্চের দিকে এগোতে শুরু করে। আট কিলোমিটারের কিছুটা বেশি পথ এমন অভিনব উপায় বুলডোজারের বেলচা করে বিজেপি নেতাদের পৌঁছে দেওয়া হয় মঞ্চের কাছে। তারপর তারা সেখান থেকে নেমে মঞ্চে উঠে জনসভা সারেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর বুলডোজার নীতি গোটা দেশে যথেষ্ট চর্চিত। অভিযুক্তদের বাড়িঘর বা অন্যান্য সম্পত্তি গুড়িয়ে দিতে বুলডোজার পাঠিয়ে দেওয়াকে প্রায় সরকারি নীতিতে পরিণত করে ফেলেছেন যোগী আদিত্যনাথ। কোন কোন ক্ষেত্রে তিনি সেই নীতির জনসমর্থন পেয়েছেন। আবার কোন কোন ক্ষেত্রে অপরাধ প্রমাণ হওয়ার আগেই বুলডোজার প্রয়োগের সিদ্ধান্ত সমালোচিত হয়েছে।

কলকাতা হাইকোর্টে বিচারপতিকে কলকাতা পুরসভাকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিতে গিয়ে বলতে হয়েছিল, দরকার পড়লে যোগী আদিত্যনাথ থেকে কিছু বুলডোজার ভাড়া করুন। আবার কখনো সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিলেন এই বুলডোজার নীতির বিরুদ্ধে। কিন্তু কোন কিছুই যোগীকে বিচলিত করতে পারে নি। তাই নিজের নীতিতে অনড় থেকে গিয়েছেন তিনি। এবার যোগী আদিত্যনাথের দেখানো পথে হাঁটতে শুরু করেছেন বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের প্রশাসন। উত্তরাখন্ড, মধ্যপ্রদেশ, গুজরাত, অসম সহ একের পর এক রাজ্যে প্রশাসন বুলডোজার ব্যবহার করে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেখানকার দলীয় কর্মী- সমর্থকরা নানা বিষয়ে বুলডোজার প্রয়োগের দাবিতে সরব হন।

বিজেপির জনসংযোগ কর্মসূচিতে কেউ কেউ বুলডোজার নিয়ে হাজির হয়েছে এর আগে। এবার যোগীর প্রিয় বুলডোজার করেই রাজ্য বিজেপির নেতাদের মঞ্চে পৌঁছে দিলেন দলের কর্মী- সমর্থকরা। ঘটনাস্থল বাঁকুড়া জেলার রানিবাঁধ। বাঁকুড়ার ওই মঞ্চে পয়সা জমানোর মাটির ভান্ডারের গায়ে সাদা কাগজে ছাপার অক্ষরে লেখা ছিল ‘অন্নপূর্ণা ভান্ডার ৩০০০ টাকা’। এতদিন বিজেপি নেতারা মুখে যে কথা বলতেন এবার তাকেই সামনে রেখে ,ক্ষমতায় এলে গেরুয়া শিবির মহিলাদের জন্য দেড় হাজার টাকার বদলে যে তিন হাজার টাকার ভাতা দেবে সেই প্রচার শুরু করলেন পরিবর্তন যাত্রার জনসভা থেকে।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?