পুকুরে মা স্নান করে লাল পাড়ের শাড়ি পড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন, জানেন কী কোথায়…

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার শালিপুর গ্রাম পঞ্চায়েতের খলিসাদী গ্রামে অবস্থিত প্রাচীন অরণ্য কালী মন্দির। অর্থাৎ তৎকালীন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় ছিল জঙ্গল। সেখানেই গ্রামের মঙ্গল কামনায় এক সাধু বাবা জঙ্গলের মধ্যে শুরু করেছিলেন প্রাচীন অরণ্য কালী পুজা(Aranya Kali Puja) ।তারপর আস্তে আস্তে পরবর্তীতে এলাকার মজুমদার পরিবার সেই দায়িত্ব ভার বেশ কিছু বছর গ্রহণ করেন। পরবর্তীতে মজুমদার পরিবার এলাকা থেকে চলে যাওয়ার সময় এলাকার ভট্টাচার্য পরিবারের হাতে সেই পুজার দায়িত্বভার হস্তান্তর করেন মজুমদার পরিবারের সদস্যরা। তারপর থেকেই ভট্টাচার্য পরিবারের সদস্যদের হাতে আজও পুজিত হচ্ছেন প্রাচীন এই অরণ্যকালী। কথিত আছে এই অরণ্য কালী মন্দিরের কালীমাতা খুবই জাগ্রত অর্থাৎ কালিবাড়ি জঙ্গলের(Kalibari Forest) পাশে থাকা একটি স্নানের পুকুরে মা স্নান করে লাল পাড়ের শাড়ি পড়ে মন্দিরের মধ্যে প্রবেশ করতেন।

ভট্টাচার্য পরিবার সহ অনেক ভক্তদের সামনেও মা এই রূপে দেখাও দিয়েছেন ।শুধু তাই নয়, এই অরণ্যকালী মাতা খুবই জাগ্রত ।এখানে যে যা মানত করেন অর্থাৎ মন কামনা নিয়ে কালিমাতার মন্দিরে সুতো ঢিল বেঁধে দিয়ে আসেন অর্থাৎ মায়ের কাছে যে যা চাইতে যান কেউই ফিরে আসেন না ।একথা এলাকার মানুষ জানিয়েছেন। ভট্টাচার্য পরিবারের সদস্যরা জানিয়েছেন পুজোর এক সপ্তাহ আগে প্রতিমা বিসর্জন করে দেওয়া হয়। তারপর ঠিক যেদিন পূজা শুরু হবে, পুজার পণ্য লগ্নে আবারো মায়ের মূর্তি স্থাপন করা হয়। যা সারা বছর ভট্টাচার্য পরিবারের (Bhatatcharya Family)সদস্যদের হাতে পুজিত হন ।ভট্টাচার্য পরিবারের সদস্যরা আরো জানিয়েছেন, প্রাচীন রীতি মেনে এখনো পুজার দিন পাঁচ রকম ভাজা সহ ভোগ তৈরি হয়।

যা হাজার হাজার ভক্তরা গ্রহণ করেন। শুধু তাই নয়, প্রাচীন রীতি মেনে আজও পাঁঠা বলি হয় প্রাচীন এই অরণ্য কালি মাতার পুজোয়। প্রাচীন এই পুজা ঘিরে রয়েছে একাধিক রহস্য ।যা এলাকার মানুষের মুখে মুখে আজও শোনা যায় ।শুধু তাই নয়, প্রত্যন্ত সুন্দরবনের(Sundarban) এলাকা খলিসাদি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই অরণ্য কালী মাতার নাম ছড়িয়ে পড়েছে। তাই আজও বিভিন্ন জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তরা পুজার সময় ভিড় জমান এই অরণ্য কালী মন্দিরে। জানা যায় ২০২৫ অর্থাৎ এ বছর ভট্টাচার্য পরিবারের পার্থ ভট্টাচার্য নামে ব্যক্তির হাতে এবার পুজার দায়িত্ব রয়েছে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২