৫৫০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সুন্দরবনের ১১ টি থানা এলাকায় পুলিশি নজরদারি শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, সুন্দরবন: মহাপুজোর উপহার। ইন্টারগেট কন্ট্রোল রুমের উদঘাটন পুলিশ জেলার। সীমান্ত সুন্দরবনের নজরদারি প্রশাসনের হাতে মুঠোয়।সাড়ে ৫০০ সিসিটিভি ক্যামেরাতে নজরদারির মাধ্যমে সীমান্ত সুন্দরবনের(Sundarban) জল ও স্থল সীমান্তের নিরাপত্তা হাতের মুঠোয় জেলা প্রশাসনের।মহা দুর্গা পূজার প্রাক্কালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুন্দরবন ও সীমান্ত এলাকায় নজরদারি বাড়াল।জেলা প্রশাসন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার শোরুম নগর থেকে হিঙ্গলগঞ্জ হেমনগর ,সন্দেশখালি , হাসনাবাদ সহ এগারটি থানাকে বিশেষভাবে চিহ্নিত করে পুলিশ নিরাপত্তা বাড়ানো হয় ।ইতিমধ্যে ৫৫০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তার মূল কন্ট্রোল রুম বসিরহাট পুলিশ জেলার বসিরহাট থানার(Bashirhat P.S.) দোতলায়, তার দ্বার উদ্ঘাটন হল।

উদ্বোধন করলেন ডিআইজি (বারাসত) ভাস্কর মুখোপাধ্যায়, বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেদী রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ, জেলা পুলিশ আধিকারিক দুর্বার ব্যানার্জি বসিরহাট আই সি রক্তিম চট্টোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা। দোতলা ভবনে তার শুভ সূচনা করেন।ইন্টারগেট কন্ট্রোল রুম মনিটর চালু করে এদিন তিনি বলেন, সীমান্ত লাগোয়া থানাগুলো অত্যন্ত স্পর্শকাতর। এদিকে দুর্গাপুজো ।অন্যদিকে বিভিন্ন ধর্মীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য এই ইন্টারগেট কন্ট্রোল রুম খোলা হল। একদিকে এই রুমে বসে ১১ টি থানার প্রায় ৩৫ লক্ষ মানুষ উপর নজরদারি চালানো যাবে ।

কে কোথায় যাচ্ছে, কি অবস্থায় যাচ্ছে। জলপথের পাশাপাশি স্থলপথে সব রকম নজরদারি চালানো যাবে । নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আধুনিক মাধ্যমে হাতের মুঠোয় নিয়ে আসল জেলা প্রশাসন ।সমাজবিরোধী ও অসামাজিক কাজ থেকে শুরু করে যে কোন দুষ্কৃতী কার্যকলাপ অনেকটাই তাদের একেবারে নজরের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগেই মোবাইল পেট্রোলিন পুলিশ ভ্যান তো ছিলই সঙ্গে যুক্ত হলো ইন্টার গেট কন্ট্রোল রুম(Control Room) ।যা নিরাপত্তার ক্ষেত্রে অনেকটাই সুনিশ্চিত করবে সাধারণ মানুষকে।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…