দুই ২৪ পরগণার সংযোগকারী বাঁশের সাঁকোর বেহাল দশা, সংকটে কয়েক হাজার সুন্দরবনবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: সুন্দরবনের ছোট কলাগাছি নদীর উপর বাঁশের সাঁকোর বেহাল দশা, প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় গ্রামবাসীরা চাঁদা তুলে সাঁকো মেরামতির উদ্যোগ নিলেন। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি(Sandeshkhali) ২নং ব্লকের ছোট কলাগাছি নদীর(Kalagachi River) উপরে রয়েছে বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় দুই ২৪ পরগণার কয়েক হাজার গ্রামবাসীদের। আর সেই সাঁকোর বর্তমান পরিস্থিতি একেবারেই বেহাল। সাঁকোটি ২০০ মিটার লম্বা ও ১ মিটার চওড়া। এই সাঁকোর উপর দিয়ে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ ও অসুস্থ রোগী নিয়ে যাওয়ার একমাত্র রাস্তা এইটি। সাঁকোর একপারে বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার, আকুঞ্জীপাড়া ও বাগদী পাড়া। অপর পাড়ে রয়েছে দক্ষিণ ২৪ পরগণার ক‍্যানিং(Caning) ২ ব্লকের ১৮ বাকি গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর কুমড়াখালী, লম্বা পাড়া, খেঁজুর পাড়া, ডাহারানি ও হেবিয়া।

তাই দুই ২৪ পরগণার সংযোগস্থল একমাত্র এই সাঁকো। আর সেই সাঁকোর একেবারেই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। নদীর দুই পারেই প্রশাসনের একাধিক দফতর রয়েছে। স্কুল, হাসপাতাল ও হাটবাজার এই সমস্ত জায়গায় যেতে গেলে একেবারেই জীবন হাতে করে পারাপার করতে হয়। একাধিক সময় দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে স্কুলের ছোট ছোট বাচ্চাদের ও সাধারণ মানুষকে। তারপরেও প্রশাসনের হেলদোল নেই। সাঁকোটি পচা বাঁশ ও পেরেকের উপর দাঁড়িয়ে রয়েছে। নদীতে জোয়ার এলে সাঁকো কাঁপতে থাকে। সেই সময় পারাপার করতে গেলে ভয়ে কুঁকড়ে যান মহিলা ও শিশুরা। তাই গ্রামবাসীদের দাবি ছিল এই বাঁশের সাঁকো সরিয়ে যদি একটি কংক্রিটের সেতু করা যায়। কিন্তু আজও পর্যন্ত পাকা তো হলোই না। বরং বর্তমান যে বাঁশের সাঁকোটি রয়েছে তার রক্ষণাবেক্ষণের খরচ গ্রামবাসীদের চাঁদা তুলে সমাধান করতে হয়। বারবার প্রশাসনকে জানিয়ে কোনো কাজ না হওয়ায় গ্রামবাসীরা একরকম ভরসা ছেড়ে দিয়েছে। গ্রামের মানুষ জানাচ্ছেন, দুই পাড়ে দুটি পঞ্চায়েত রয়েছে প্রচুর সরকারি কর্মচারী থেকে শুরু করে আশা কর্মী, চিকিৎসক থেকে শুরু করে একাধিক জরুরী বিভাগের মানুষজন এই সাঁকো ব্যবহার করতে হয়।

তারপরেও নজর নেই প্রশাসনের। কবে হুঁশ ফিরবে একথা প্রশাসনে কোন আধিকারিক বলতে পারলেন না। তবে বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিকী মোল্লা বলেন, “সাঁকোটি বেহাল দশায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সংস্কার হয়ই না বারবার প্রশাসনকে জানানো হয়েছে। তারপরেও প্রশাসনের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এতো টাকার খরচ করার মতন সমর্থ্য নেই। তাই জেলা পরিষদ থেকে শুরু করে একাধিক দপ্তরকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো সুরাহার পথ পাওয়া যায়নি। আমি প্রশাসনকে বলবো দ্রুত ওই ব্রিজটি পাকাপোক্ত করা হোক।” কয়েক মাস বাদে বিধানসভা ভোট, সেই সময় ভোট চাইতে ভোট ব্যবসায়ীরা ওই সাঁকো পেরিয়ে গ্রামে গ্রামে ভোট চাইতে যাবেন। যদি যান তাহলে কি আবার কংক্রিটের ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেবেন? না নীরব গ্রামবাসীদের উপর ঠান্ডা মাথায় কলে কৌশলে ভোট আদায় করবেন? সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে