প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে ঢেঁকির ভরসায় বাঙালির পিঠে উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি,সুন্দরবন: কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে।’ কিন্তু সেই ঢেঁকিই তো এখন বিরল। তাকেই বাঁচিয়ে রাখতে গ্রামবাংলায় একমাত্র ভরসা এই ঢেঁকি।বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই তেরো পার্বণের অন্যতম হল মকর সংক্রান্তির দিন পৌষ পার্বণ। আর পৌষ পার্বণ মানেই পিঠে,পুলি উৎসব।এমন চিত্র আমাদের ক্যমেরায় বন্দী, প্রত্যন্ত সুন্দরবনের(Sundarban) বাকড়া ডোবরে গৌর মন্ডলের বাড়িতে। এই ডিজিটাল(Digital) যুগে মেশিনের ও বিভিন্ন যন্ত্রকে পেছনে ফেলে ঢেঁকিতে চাল গুঁড়ো করার হিড়িক লেগেছে ঐ বাড়িতে।

দীর্ঘ ৩০ বছর ধরে গ্ৰামের লোকের ভরসা ঢেকিতে চাল কুটে পিঠে তৈরি করা। পুরানো ঐতিহ্য ধরে রাখতে এ যেনো রীতিমতো মায়েদের এক অভিনব প্রচেষ্টা,রাত-দিন এক করে ঢেঁকিতে চাল গুঁড়ো করতে ব্যস্ত।কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি। তবুও সুন্দরবনের গৌর মন্ডলের বাড়িতে বছরের এই বিশেষ দিনে মা, কাকিমাদের ছোঁয়ায় ঢেঁকি যেনো জীবন্ত হয়ে ওঠে।অনিমা বিশ্বাস,মিলি মন্ডলের কথায় ,ঢেঁকিতে চাল কুটে পিঠের যে স্বাদ,তা অন্যরকম।

এই স্বাদ আর কোথাও পাওয়া যায় না। তারা আরো বলেন , আমরা এই ভাবে পূর্বপুরুষদের রীতি ধরে রাখতে চাই।বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবনের মা-দিদিমারা এখনো বাঁচিয়ে রেখেছেন,,কাস্তেপোড়া, কাঁচিপোড়া, কুলি পিঠে, তেলের পিঠে, রসবড়া, গোকুল পিঠে, পাটিসাপ্টা— কত রকম সব গড়ন পিঠের। নাম শুনলেই জিভে জল আসে আর সেই জিভে জলানোর দিন হাতের নাগালে।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী