সোমবার প্রকাশিত হবে অতিরিক্ত তালিকা, ঠাঁই হচ্ছে ২৮ লক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার বিচারালয় থাকা ৬০ লক্ষের মধ্যে ২৮ লক্ষের মতো নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় প্রকাশিত হবে। কমিশন সূত্রে খবর,দুটি পর্যায় ভাগ করা হয়েছে এই তালিকা। একটি ডিলিটেশন অন্যটি এডিশন। দুটো লিস্ট থাকবে সোমবারের ভোটার তালিকায়। প্রত্যেকটি ডিএম অফিসে ও বুথে বুথে এই লিস্ট দেখতে পাওয়া যাবে।আগামী ৩১ মার্চের মধ্যে ৩০০ কোম্পানি কেন্দ্রীয় ফোর্স আসছে এই রাজ্য ভোটের জন্য। রবিবার এমনটাই জানা গেছে কমিশন সূত্রে। এদিকে, সোমবার রাতে যে সাপ্লিমেন্টারি তালিকা(Supplementary List) প্রকাশিত হতে যাচ্ছে তা নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সব জেলার জেলাশাসকদের সতর্ক করেছে নবান্ন(Nabanan)। নবান্নের নির্দেশে ভোটার তালিকা প্রকাশ ঘিরে কড়া নজরদারি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ২১ মার্চ , শনিবার জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর জানিয়েছে, আগামী ২৩ মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশিত হতে পারে।এই পরিস্থিতিতে সম্ভাব্য ভিড় নিয়ন্ত্রণ, সংবেদনশীল এলাকায় কড়া নজরদারি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সব জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরিকাঠামোগত ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

এছাড়াও সংশ্লিষ্ট পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বিষয়টি জানিয়ে সমন্বয় রেখে কাজ করার কথাও উল্লেখ করা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই প্রশাসনের এই আগাম সতর্কতা বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই বার্তা প্রশাসনের সর্বস্তরে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার দুপুর থেকেই প্রতিটি থানাকে এলাকায় নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে সন্ধ্যের পর থেকে পুলিশের টহল জোরদার করতে বলা হয়েছে।

প্রয়োজন বোধে বিভিন্ন সংবেদনশীল এলাকা গুলিতে যে স্থানীয় থানা রয়েছে সেখানে সোমবার দুপুরের মধ্যে কেন্দ্রীয় বাহিনী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এলাকায় এলাকায় আগাম রুট মার্চ করা নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার রাতে সমস্ত থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সতর্ক থাকতে বলা হয়েছে। গভীর রাত পর্যন্ত এলাকায় নজরদারি চালাতে বলা হয়েছে। কোথাও কোন যদি অপ্রীতিকর ঘটনা ঘটে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের