নদিয়ায় সন্দেহজনক বস্তু উদ্ধার, বোমা ভেবে আতঙ্কিত স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গে নির্বাচন মেটার পরেই কয়েকটি জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। সামনে এসেছে ভোট পরবর্তী হিংসার ঘটনাও। এই আবহে শনিবার সকালে নদিয়ার ভীমপুরে সন্ধ্যা দাসপাড়া এলাকায় একটি সন্দেহজনক বস্তু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, বস্তুটি বোমা হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বস্তুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা মিনা বিশ্বাস এদিন সকালে বাড়ি থেকে জল আনতে বেরিয়েছিলেন। জল ভরে দুটি ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে ফেরার সময় তিনি রাস্তায় সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন। প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি । তবে পরে কৌতূহলবশত তিনি কাছে গিয়ে দেখেন বস্তুটি সাধারণ জিনিস নয়।  তখনই  তাঁর সন্দেহ হয় এই ভেবে যে  বস্তুটি বোম হতে পারে। আতঙ্কিত হয়ে দ্রুত তিনি পাশের বাড়ির লোকজনকে খবর দেন।  খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বস্তুটি দেখে তারাও আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং সতর্কতার সঙ্গে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে  মিনা বিশ্বাস জানান, “আগে খবরের কাগজ ও টেলিভিশনে এ ধরনের ঘটনা দেখেছি। সেই কারণেই আমার সন্দেহ হয় এটি বোম হতে পারে। আমরা এখানে প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে বাস করছি, কিন্তু এর আগে কখনও এমন ঘটনা দেখিনি।” কে বা কারা ওই বস্তুটি সেখানে রেখে গিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।  কীভাবে জিনিসটি এল তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা