কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। আর জয়ী হয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। আজ, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আর একঝাঁক নেতা মন্ত্রী হিসাবে। যেখানে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার সঙ্গে একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির। সেখানে বসেছে চাঁদের হাটও। এই আবহে কলকাতা পুলিশ এক্স হ্যান্ডেল ফলো করতে শুরু করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পিএমও ইন্ডিয়া, অমিত শাহ ও হোম মিনিস্টার ইন্ডিয়া পেজটিকে।

এদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ায় তাঁকে কলকাতা পুলিশ ফলো করবে এটাই দস্তুর। আর ‘‌আনফলো’‌ করা হয়েছে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও তিনি এখন সাংসদ। এতদিন কলকাতা পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ, সকলেই শাসকদলের হয়ে কাজ করত বলেই অভিযোগ উঠত। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার বিরোধীদের নিশানায় উঠে আসত ‘মমতার পুলিশ’ শব্দবন্ধ। তবে সরকার পরিবর্তন হতেই এবার সোশ্যাল মিডিয়ায় মমতা–অভিষেককে অনফলো করে দিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে উঠে এল মোদি–শাহের পেজ।

অন্যদিকে আজ, শনিবার সকালে এই খবর প্রকাশ করেছে ইংরেজি দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া। তারপর একাধিক সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রচারিত হয়েছে। কলকাতা পুলিশের এক্স হ্যান্ডেলে ফলো’‌র তালিকায় আছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় এখন লোকসভা এবং বিধানসভার সদস্য নন। তাই তাঁকে ফলো রাখার কোনও যুক্তিও নেই। আজ ঐতিহাসিক ব্রিগেডে মোদি–শাহের উপস্থিতিতে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ হয়েছে। গঠিত হতে চলেছে গেরুয়া মন্ত্রিসভা। যাঁদের হাতেই থাকবে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব। ক্ষমতা বদল হতে না হতেই আন ফলো ট্রেন্ড শুরু করল কলকাতা পুলিশ।

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর বিরোধী দলনেতার পদে যাওয়ারও কোনও সুযোগ নেই। তাই আনফলো করা হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হলেও রাজ্যের কোনও দায়িত্বে নেই। তাই তাঁকেও ফলো করার কোনও কারণ নেই। এবার যিনি বিরোধী দলনেতা হবেন তাঁকে কলকাতা পুলিশ ফলো রাখেন কিনা সেটা সময়ই বলবে। পুলিশের কাজের স্বার্থেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলোর তালিকায় রাজনৈতিক, প্রশাসনিক এবং সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ফলো’‌র তালিকায় রাখা হয়।

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা