পারিবারিক অশান্তির জেরে ভাইয়ের বউকে কুপিয়ে খুন করল ভাসুর

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি: মুর্শিদাবাদের সুতির সাদিকপুর এলাকায় রক্তাক্ত পারিবারিক ঘটনার সাক্ষী থাকল এলাকা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে পিংকি দাস(Pinki Das) বয়স ৩৬ বছরের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাঁর ভাসুর নিবীর দাস (Nibir Das)বয়স ৪৮ বছর।ঘটনাটি ঘটেছে পিংকি দাসের নিজের বাড়িতে। ঘটনার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে(Jangipur Hospital) নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় বলে জানা যায়।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে। সোমবার তাকে জঙ্গিপুর আদালতে (Jangipur Court)পেশ করা হয়।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে আদালতে।স্থানীয়দের মতে, পরিবারে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। তবে তা এতটা মারাত্মক রূপ নেবে, তা কেউ ভাবতে পারেনি। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে সুতি থানার (Suti P.S.)পুলিশ। কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটি আটক করেছে পুলিশ।পারিবারিক অশান্তি কেন হত? জমি সংক্রান্ত নাকি টাকা-পয়সা সংক্রান্ত এইসব বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।

শুধু তাই নয়, এর আগে যখন অশান্তি হতো তখন ওই পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানানো হয়েছিল কিনা তাও যাচাই করে দেখছে পুলিশ। কি এমন ঘটনা ঘটলো যে ভাসুর ভাইয়ের বউকে ধারালো অস্ত্র দিয়ে কপালো এবং কেন? এই ঘটনার পেছনে মূল কারণ কি? ঘটনার সময় ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল এইসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে বচসা ,গোলমাল এবং তার থেকে এমন কি হল যে রক্তারক্তি কাণ্ড ঘটল এবং জীবনহানির মতো ঘটনা ঘটলো তার উৎস খুঁজছে পুলিশ।

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের