শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর ঘোষণা শুনে স্বস্তি পেয়েছেন মৃত সত্যজিৎ ঘোষের বাবা ভোলানাথ ঘোষ। ছেলের মৃত্যুর বিচারের আর্জি জানিয়েছেন সন্তানহারা বাবা। তাঁর অভিযোগ, শাহজাহানের নেটওয়ার্ক এখনও এলাকায় সক্রিয় রয়েছে। সন্দেশখালিতে শাহজাহান বাহিনী হুমকি দিচ্ছে।

গতবছর ডিসেম্বর মাসে শাহজাহান মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন ভোলানাথ ঘোষ ও তাঁর ছেলে সত্যজিৎ ঘোষ। যাওয়ার পথে সন্দেশখালির বয়ারমারি পেট্রোল পাম্প এলাকায় বাসন্তী হাইওয়েতে ভোলানাথের গাড়িতে আচমকা একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ির চালক। এই ঘটনায় ভোলানাথ ঘোষ শাহজাহান শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, জেলে বসে শাহজাহান ফোনের মাধ্যমে সন্দেশখালিতে নেটওয়ার্ক চালিয়ে তাঁকে খুন করার পরিকল্পনা করেছিল। তাঁর ছেলে এবং ড্রাইভারকে খুন করেছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শাহজাহানের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার কথা ঘোষণার পরেই স্বস্তি মিলেছে ভোলানাথ ঘোষের। তিনি বলেছেন, শাহজাহান শেখ জেলে বসে সন্দেশখালির পুরো নেটওয়ার্ক চালায়, এখনও শাহজাহান অনুগামীরা এলাকায় দাপাদাপি করছে এবং হুমকি দিচ্ছে। সন্তানের মৃত্যুর বিচার চেয়ে হাতজোড় করে আর্জি জানালেন সন্তানহারা পিতা ভোলানাথ ঘোষ। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ভোলানাথের ছেলে। তারপর থেকে ভয়ে ভয়ে থাকতে হচ্ছিল তাঁদের। গাড়ি দুর্ঘটনায় মামলা দায়ের করতেও বিলম্ব করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু কেন? সূত্রের খবর, বিতর্ক এড়াতেই বিলম্ব হয়েছিল। এবার এই সকল বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…

হান্টাভাইরাস নিয়ে বড় আপডেট জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি মানুষের শরীরে কতদিন সক্রিয় থাকে

অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

জয়ের আনন্দের মাঝেই ধাক্কা! IPL-এ কড়া শাস্তির মুখে ঋষভ পন্থ

গরমে তৃষ্ণা মেটাচ্ছেন নানা পানীয় দিয়ে? জানেন শরবতের আসল ইতিহাস?

ফলহারিণী কালীপুজোয় দক্ষিণেশ্বর–তারাপীঠে উপচে পড়ল ভিড়, থাকছে ভোগও

দুবাই স্টাইলে ইফা চিকেন বানাতে চান? জেনে নিন রান্নার সহজ পদ্ধতি

সিনেমার বাজেট কমানোর বার্তা কমল হাসানের, সমর্থনে প্রযোজকরাও

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর, স্বস্তিতে ভোলানাথ

জমি কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন রবার্ট ওয়াধেরা

মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম সফরে যাচ্ছেন, বিধানসভা কেন্দ্র ছাড়ার পরও কেন ঝটিকা সফর?‌