‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে এখন ডাবল ইঞ্জিনের সরকার। তাই কাজের কোনও অভাব হবে না। যুবসমাজকে আশ্বস্ত করে আজ, বৃহস্পতিবার এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নিউটাউনে এক বহুজাগতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস উদ্বোধনে গিয়ে বাংলার যুবসমাজকে আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলা থেকে আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না। এখন পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার। আগামী দিনে প্রচুর বিনিয়োগ আসবে। তাই বিগত সরকারের আমলে যাঁরা কাজের জন্য বেঙ্গালুরু, মুম্বই, দিল্লিতে চলে গিয়েছেন, তাঁদের বলব ফিরে আসুন। বাংলায় মেধার কোনও অভাব নেই। কিন্তু বিগত সরকারের নীতির জন্য বাংলা ছেড়ে ভিন রাজ্যে এমনকী বিদেশেও চলে গিয়েছেন মেধাবি পড়ুয়ারা। মাত্র ১১২ দিন বয়স বাংলার বিজেপি সরকারের। আর এই কটা মাসেই প্রচুর বিনিয়োগ এসেছে। আমরা স্বামীজির মন্ত্রকে সামনে রেখে উন্নয়নের কাজের জন্য এগিয়ে যাচ্ছি।’

আরও পডুন: ‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

এল অ্যান্ড টি-মাইন্ড ট্রি নামক একটি তথ্যপ্রযুক্তি সংস্থা নিউটাউনে নিজেদের নতুন অফিস স্থাপন করেছে। তাঁরই শুভ উদ্বোধনে এদিন হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। সেই অফিস উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘এলঅ্যান্ডটি আন্তর্জাতিক স্তরের সংস্থা। তাদের বিনিয়োগের ফলে পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা চাকরি পাবেন। আমি চাইব আপনারা পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করুন। আপনাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার সবসময় রয়েছে। আমরা সব রকমের সাহায্য করতে প্রস্তুত রয়েছি। শিক্ষিত যুবকরা রাজ্যেই কাজ চাইছেন। কিন্তু তাঁরা কাজ পাচ্ছেন না। শিক্ষক বেকার যুবকরা কাঁদছেন। তাঁরা চাকরি চান, ব্যবসা করতে চান। আগের সরকারের আমলে পরিস্থিতি অনুকূল ছিল না। এখন ডাবল ইঞ্জিনের সরকার তাঁদের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। এই জন্যই রাজ্যের পুনর্গঠনে আমরা নজর দিয়েছি।’

নেপালের দুর্যোগে নিখোঁজ বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি, উদ্বেগে পরিবার

‘ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত’, নেপালে বিপর্যয়ের কবলে অপু বিশ্বাস, এখন কেমন আছেন অভিনেত্রী?

রাখিবন্ধনে ভাই-দাদার মুখে তুলে দিন নিজের হাতে বানানো শাহি কাজু রোল

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম

অস্ট্রেলিয়া-ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ: দলে সুযোগ পেলেন শেহবাগ-দ্রাবিড়ের পুত্র

রাত পোহালেই রাখিপূর্ণিমা, ভাই-দাদাকে চমকে দিতে ঘরেই বানান ৭ স্পেশাল পদ

মায়ের বাড়িতে ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে ওনাম উদযাপন মালাইকার, বিয়ে কবে করছেন?

‘জীবন অনিশ্চিত’, নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় বিপর্যয়ে আটকে অভিনেত্রী মানসী পারেখ

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রশিক্ষণরত অবস্থায় কানপুরে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মাংসের দোকানে মানুষের মাথার খুলি! চাঞ্চল্য গঙ্গাসাগরে

বউয়ের সাধের অনুষ্ঠানে আকণ্ঠ মদ্যপান করে গঙ্গায় ঝাঁপ দিলেন ইউটিউবার