‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় দাঁড়িয়ে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী। গত শনিবার মুর্শিদাবাদের রেজিনগরের একটি জনসভা থেকে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান বলেছিলেন, ‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভাল কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু,একজন বিজেপি নেতা এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না। কেস দেবেন? ওরকম কেস আমাদের অনেক আছে। আমাদের সঙ্গে বেশি পাঙ্গা নেবেন না। আমার মাথা যেদিন গরম হয়ে যাবে, সেদিন আমি এসপি, চিফ মিনিস্টার–এসব কিছু বুঝব না। আমরা রাজশক্তির বিরোধিতা করতে চাই না, সম্মান দিতে চাই। কিন্তু এখানে হেরেও যদি ওরা ঝামেলা বাঁধানোর চেষ্টা করে, তাহলে ছাড়ব না। আমি নিজেই নেতৃত্ব দেব।’

আরও পড়ুন: কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

হুমায়ুনের সেই বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে আজ, সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘এ রকম লাগামছাড়া কথা বলতে দেবো না, দেবো না, দেবো না। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আমি মমতা বন্দ্যোপাধ্যায় নই। দুর্বল মুখ্যমন্ত্রী ভাববেন না। এটাই আপনার শেষ বক্তব্য হতে পারে। দুটি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ তার কাজ করবে। আগে ওই জনসভাতে যাঁরা আপনাকে ডেকেছিল, তাঁদের তুলবে। তারপর আপনার পালা। দুটো বক্তব্য নিয়ে এফআইআর হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার সব ধারা দিয়েছি। আমি এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদে যাচ্ছি। দেখব কী করে। দেশে সংবিধান, আইনই শেষ কথা বলে। কোনও বাপের বেটা বলে না। আপনি এইসব হুঁশিয়ারি বন্ধ করুন। সন্দেশখালি, ফলতা ও ক্যানিংয়ের গুন্ডাদের কী হাল হয়েছে দেখেছেন।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা থেকে মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবীর এই ধরনের বক্তব্য করেছেন। ভরতপুর, রেজিনগর ও নওদায় সমস্ত নির্বাচিত পঞ্চায়েত ভেঙে সেই সদস্যদের নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছেন উনি। কিন্তু সেটা করতে পারছে না। আর দ্বিতীয়ত, উনি দু’টি সিটে জিতেছেন। নিয়ম মেনে রেজিনগর থেকে পদত্যাগ করেছেন। আগামী ২-৩ মাসের মধ্যে উপনির্বাচন হবে সেখানে। ওই আসনে নিজের ছেলেকে জেতাতে চাইছেন। ৭২ শতাংশ মুসলিম ভোট আছে সেখানে। সেই ভোট পেতেই এই খেলা খেলছেন। এমন বক্তব্য রাখছেন। আমি বলছি আইন শেষ কথা বলবে। কোনও বাতেলাবজের কথার দাম নেই।’

যদিও নিজের দাবিতে অনড় হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, ‘ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। আমি মুখ্যমন্ত্রী বা বিজেপি সরকারের বিরুদ্ধে কিছুই বলিনি। মুর্শিদাবাদে কিছু বিজেপি নেতার কাজকর্মের বিরুদ্ধেই কথাগুলি বলেছি।’

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় মুখ খুলল কুনালের পরিবার

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা