প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছবি দিয়ে নিজের ফেসবুক প্রোফাইল সাজালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। ২০৭ আসনে জিতে পশ্চিমবঙ্গের মসনদে এখন পদ্ম পার্টি। আর সেই জয়ের মূল কারিগর শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল, শনিবার ব্রিগেডে বাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক। সেই শপথ গ্রহণ মঞ্চে শুভেন্দুকে সবসময়ে দেখা গিয়েছিল মোদির সঙ্গে। কখনও শুভেন্দুর পিঠ চাপড়াতে আবার কখনও তাঁর সঙ্গে কথা বলছিলেন মোদি। সেই দৃশ্য বারবার ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। আর তেমনই এক মুহূর্তকে ফ্রেমবন্দি করে নিজের ফেসবুকের ডিসপ্লে ছবি বানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, রবিবারই নিজের ফেসবুকের প্রোফাইলের ছবিও বদলেছেন তিনি।

আরও পডুন: শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

শুভেন্দুর ফেসবুক খুললে দেখা যাচ্ছে, ব্রিগেডে শপথ নেওয়ার ছবি এই সামাজিক মাধ্যমের কভার পিকচার হিসাবে ব্যবহার করেছেন তিনি। নিজের ফেসবুক প্রোফাইল ছবিও বদলে ফেললেন নতুন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি ছবিকে ডিসপ্লে ছবি বানিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী তাঁর পিঠে হাত দিয়ে অভিনন্দন জানাচ্ছেন, তেমনটাই ছবি ফেসবুকে ব্যবহার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুক ও এক্সে (টুইটারে) নিজের বায়ো আপডেট করে, ছবি বদলে ফেলেন শুভেন্দু। গতকাল, শনিবারই এমন কাজ করেন তিনি। এদিন আবার ফেসবুকের প্রোফাইল নতুন করে সাজিয়েছেন তিনি।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ