শান্তিকুঞ্জের সামনে দিয়ে চলছে টোটো-মোটরসাইকেল, ব্যারিকেড না করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি:মুখ্যমন্ত্রী পদে শনিবার শপথ নেওয়ার পর থেকে একের পর এক বোল্ড ডিসিশন নিচ্ছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে নিজের বাড়ির সামনে সাধারণ মানুষের চলাচলে যাতে কোন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে রবিবার সকাল থেকে কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(CM Suvendu Adhikari) শান্তি কুঞ্জের বাড়ির সামনে পুলিশ মোতায়েন হলেও স্বাভাবিকভাবে চলাচল করছে টোটো এবং মোটরসাইকেল। রবিবার সকালে নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি চিফ(Chief Sequrity) এসে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শান্তিকুঞ্জের ভিতরে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের দীর্ঘক্ষণ বৈঠক হয়। সূত্রের খবর, সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তা নিয়ে পরামর্শ দেন।সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন,তাঁকে এবং তার বাড়িকে নিরাপত্তা দিতে গিয়ে যেন কোনো কারণে সাধারন মানুষের চলাচলে বাধা সৃষ্টি না করা হয়।

এদিকে,কালীঘাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়ির সামনে বসেছিল স্বয়ংক্রিয় ব্যারিকেড। তার বাড়ির চারপাশ ঘিরে প্রায় সাড়ে ৭০০ পুলিশ সর্বদা সাদা পোশাকে প্রহরা দিত। কালীঘাটে হরিশ চ্যাটার্জিস্ট্রিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে প্রতিবেশীদের ঢুকতে গেলে পকেটে রাখতে হত আধার কার্ড। প্রতিবেশীদের বাড়িতে আত্মীয়-স্বজন ঘুরতে এলে সেক্ষেত্রে তাদের প্রবল বাধার মুখে পড়তে হত পুলিশের কাছে। কিন্তু কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে রবিবার সকাল থেকে প্রচুর সাধারণ মানুষের ভিড় ছিল নজর কাড়ার মত। সকলেই রবিবার সকাল থেকে পুষ্পস্তবক নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। আনন্দ উচ্ছ্বাসে গভীর রাত পর্যন্ত রাত জেগেছে কাঁথির মানুষ শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রী পদে।এদিকে,শনিবার গভীর রাত পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছুটে গিয়েছেন একের পর এক মন্দিরে। চেতলায় সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের অভিনন্দন কুড়িয়েছেন তিনি। হাওড়াতে শনিবার গভীর রাতে শুভেন্দু অধিকারী পৌঁছান।

বিরোধী দলনেতা আর মুখ্যমন্ত্রীর মধ্যে তফাৎ বুঝিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরেই শনিবার অনেক রাতে হাওড়া গ্রামীণের বিজেপির দলীয় অফিস উলুবেড়িয়ার(Ulaberia) মনসাতলায় এসে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে গিয়েও সংযত ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন,”এখন কথাবার্তা খুব হিসাব করে বলতে হবে।আপনাদের স্বপ্ন পূরণ করা হবে।আইনি পথেই মোদির “সব কা সাথ সব কা বিকাশ”এর কাজ চলবে । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিবাদন জানাতে ১৬ নং জাতীয় সড়কের পাশে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশীষ সামন্ত কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন।সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।, তাঁকে এবং তার বাড়িকে নিরাপত্তা দিতে গিয়ে যেন কোনো কারণে সাধারন মানুষের চলাচলে বাধা সৃষ্টি না করা হয়।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ