Loading live market data...
Loading active stocks...
Connecting...

LIVE: শপথ গ্রহণের অনুষ্ঠান মঞ্চে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণের মধ্যেই বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন শুভেন্দু অধিকারী। গতকাল, শুক্রবার বিজেপির পরিষদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। শুভেন্দুর নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বাংলার বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক। 

বিস্তারিত আসছে…..

Share:

May 9, 2026 11:13 am
ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির বিজেপির একঝাঁক নেতা থেকে মুখ্যমন্ত্রীরা

ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল প্যাটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, অগ্নিমিত্রা পল, মিঠুন চক্রবর্তী-সহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।

শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছলেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে

May 9, 2026 10:23 am
ব্রিগেডের উদ্দেশে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
May 9, 2026 10:22 am
শুভেন্দুর সঙ্গেই শপথ গ্রহণ করবেন অগ্নিমিত্রা ও দিলীপ ঘোষ

শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী পদে শপথ নেবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ ও নিশীথ প্রামাণিক

May 9, 2026 10:10 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

May 9, 2026 9:59 am
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে এক্সে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
May 9, 2026 9:35 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরী

ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছলেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

May 9, 2026 9:02 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

May 9, 2026 9:06 am
শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী

May 9, 2026 8:59 am
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে বিশেষ বার্তা শুভেন্দু অধিকারীর

বিশ্বকবি, নোবেলজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাঁর অমর সৃষ্টি, মানবিক দর্শন ও গভীর দেশপ্রেম আমাদের চিরকালীন পথপ্রদর্শক। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চিরকাল ধ্রুবতারার মতো উজ্জ্বল থাকবেন। "চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির"-এই মহামন্ত্রে অনুপ্রাণিত হয়ে এগিয়ে চলুক মানব সভ্যতা। কবির চরণে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি।

May 9, 2026 10:14 am
জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে পৌঁছলেন রাজ্যপাল আর এন রবি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!