‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটনের নিরিখে কলকাতার জন্য আলাদা ভাবনা রয়েছে। তিলোত্তমা এমনিতেই মেট্রো সিটি। এবার মেট্রো সিটির পাশাপাশি কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার নিউ আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে পর্যটন দফতরের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন পর্যটন দফতরের নতুন লোগো প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকেই শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘একসময় ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ নাম ছিল। কিন্তু পরবর্তীতে রাজ্যের প্রাণীসম্পদসহ পর্যটনের সম্ভাবনাগুলি নষ্ট করা হয়েছে। বিগত সরকার রাজ্যের পর্যটনের পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে। আমাদের রাজ্যের উপর দিয়েই পর্যটকরা সিকিম চলে যান। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই আমরা এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছি। রাজ্য সরকার একটি মেগা পরিকল্পনা নিয়েছে। ৫০০ কোটি টাকার অর্থবরাদ্দ করা হয়েছে পর্যটনের উন্নয়নের জন্য।’

আরও পডুন: বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত ছড়িয়ে থাকা রাজ্য সরকারের সমস্ত ট্যুরিস্ট গেস্ট হাউসগুলির দ্রুত আধুনিকীকরণ করা হবে। গঙ্গা বক্ষকে কাজে লাগিয়ে বাণিজ্যিক ও পর্যটন পরিবহণে বৈপ্লবিক পরিবর্তন আনতে কলকাতাকে দেশের ১৭তম শহর হিসেবে ওয়াটার মেট্রো (Water Metro) প্রকল্পের সঙ্গে যুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদী বক্ষে পর্যটকদের ঘোরার সুবিধার্থে অত্যাধুনিক নতুন বোট আনার পাশাপাশি ঐতিহাসিক মন্দারমণি সৈকতকে গোয়ার আদলে আন্তর্জাতিক মানে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সুন্দরবনের ধ্বংস হওয়া প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারে চলতি বছরে ২০ লক্ষ ম্যানগ্রোভ চারা রোপণ করে হবে। পাশাপাশি আগামী ২ অক্টোবর বন দফতরের পক্ষ থেকে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে আনুষ্ঠানিকভাবে বাঘ ছাড়া হবে।’

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর